দুই বছর পর না’গঞ্জে ঈদগাহে হবে ঈদের জামাত
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ০৫:৫৯ পিএম
নারায়ণগঞ্জে টানা দুই বছর করোনার কারণে ঈদের জামাত ঈদগাহে অনুষ্ঠিত না হলেও এবার বড় পরিসরে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। শনিবার (২৩ এপ্রিল) জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই বছর করোনার কারণে কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত না হলেও এবার বড় পরিসরে হবে। আমরা এখনো ঈদের জামাতের সময় নির্ধারণ করিনি তবে দ্রুতই বৈঠকে বসে করবো।
জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম জানান, এবার ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। ঈদের জামাতকে কেন্দ্র করে জেলার প্রতিটি ঈদগাহে ও মসজিদে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। পুলিশ, র্যাব, গোয়েন্দা পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ ব্যাপারে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করবে।


