Logo
Logo
×

বিশেষ সংবাদ

মহানগরের ২৭টি ওয়ার্ডে ঈদের পরে জনসভার তাগিদ মেয়র আইভীর

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২, ০৪:৩৯ পিএম

মহানগরের ২৭টি ওয়ার্ডে ঈদের পরে জনসভার তাগিদ মেয়র আইভীর
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আনোয়ার কাকা পাঁচ বছর জেলা পরিষদের দায়িত্ব পালন করেছেন। এটা সত্যি যে তিনি অনেক কাজ করেছেন। শুধু শহরে নয় তিনি শহরের বাইরেও কাজ করেছেন। শুধু দুয়েক’টা থানাতে কাজ একটু বেশি হয়েছে।

 

সিটি করপোরেশন এলাকায় তিনি (আনোয়ার হোসেন) অনেক অনুদান দিয়েছেন। এজন্য তাকে আমি সাধুবাদ জানাই। আমি মনে করি ভবিষ্যতেও তিনিই আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান হয়ে আসবেন। নেতৃত্বের প্রতিযোগীতা থাকবেই। আমরা অনেকেই হতে চাইব। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে যোগ্য মনে করবেন তাকেই দিবেন।

 

আমি মনে করি তিনি যেহেতু ছিলেন তার অগ্রাধিকার রয়েছে। আইভী বলেন, আমাদের নির্বাচনে আপনারা অনেকে অনেক জায়গায় কাজ করেছেন। আমাদের মহানগরের আওয়ামী লীগের ২৭টি ওয়ার্ডে কোন কমিটি হয়নি। এটা কেন হয়নি সেটা এখন আর বিশ্লেষণ করার সময় নেই। কারণ সামনেই আমাদের সম্মেলন। এ কমিটিগুলো হলে আমাদের কার্যক্রম আরও জোরদার হত।

 

সেটা বিভিন্ন কারনেই হয়নি সেটা আপনারাও বোঝেন আমিও বুঝি। কিন্তু ভবিষ্যতের জন্য এ কমিটিগুলো অনেক জরুরি। মেয়র বলেন, জননেত্রী যে কাজগুলো করছেন সেগুলো যদি আমরা ঘরে ঘরে পৌছে না দেই তাহলে ২০২৩ সালের নির্বাচন কঠিন হয়ে যাবে। আমরা সকলে বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী যে কাজগুলো করেছে সেগুলো আমরা যেন সব জায়গায় পৌছে দেই।

 

আমি আনোয়ার কাকাকে অনুরোধ করব ঈদের পরে সকল ওয়ার্ডে জনসভা করেন। যেখানে আমাদের দরকার আমাদের বলবেন আমরা থাকার চেষ্টা করব। কারণ ২০২৩ সালের নির্বাচন আমাদের জন্য খুব সহজ হবে না৷ আমাদের আগের থেকেই প্রস্তুতি নিতে হবে।

 

আমরা সকলের সাথেই মিলে মিশে কাজ করতে চাই। রোববার এপ্রিল পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরজু রহমান ভূইয়া, আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাতসহ নেতৃবৃন্দরা।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন