Logo
Logo
×

বিশেষ সংবাদ

হুলিয়া নিয়ে ঘুরে বেড়াচ্ছেন খোকন সাহা!

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২, ০৪:৪৪ পিএম

হুলিয়া নিয়ে ঘুরে বেড়াচ্ছেন খোকন সাহা!
Swapno

নারায়ণগঞ্জের ৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, আমরা জাতির পিতাকে বাচঁতে দেয় নাই। খন্দকার মোশতাকেরা তাকে হত্যা করেছে। তেমন ভাবে এই খন্দকার মোশতাকেরা কত সক্রিয় তা নারায়ণগঞ্জে তাকালে বুঝা যায়। এখানে ২৬ বছরের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা যখন মামলার হুলিয়া প্রাপ্ত হয় তখন বুঝি মোশতাকরা কোন না কোন ভাবে সক্রিয় আছে।

 

এবং তারা সমানে থাকবেন। রমজান সংযমের মাস আর না হয় আর একটু ভালো ভাবে বলতাম। এদিকে দেখাযায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুলিয়া নিয়ে বিভিন্ন সভা সমাবেশে দেদারছে ঘুরে বেরাচ্ছে। এমনকি এমপি মন্ত্রীর সভাতে যোগদান করে সবার সামনে বসে থেকে বীরত্বের পরিচয় দিচ্ছে বলে মনে করেন সচেতন মহল।

 

গতকাল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে নাসিম ওসমান মেমোরিয়াল (নম) পার্কে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে ওয়ারেন্ট ভুক্ত খোকন সাহাকে দেখাযায়। একই অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, জেলার প্রভাবশালি এমপি শামীম ওসমান।

 

একই দিনে আইনজীবি সমিতির ইফতার মাহফিলেও এই হুলিয়া প্রাপ্ত ব্যক্তি খোকন সাহাকে দেখা যায়। তারে আগের শহরের সমবায় সমিতির ভবনের স্বাধীনতা চিকিৎসক পরিষদ আয়োজিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে তাকে দেখা যায়। তাই সচেতন মহলে আলোচনা হচ্ছে মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা কি আইনের উর্দ্ধে। আইন কি তার জন্য ব্যতিক্রম। কেননা তার বিরুদ্ধে যখন নাসিক মেয়র আইভী আইসিটি আইনে মামলা করেন তখন তিনি এক সভায় বলেন মেয়র মামলায় খোকন সাহা জামিন নিবেন না।

 
এদিকে  ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ২১ এপ্রিল ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন খোকন সাহার ঘনিষ্ঠ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা।

 

তিনি গ্রেফতারি পরোয়ানার বিষয়টি উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন। গত বছরের ৪ জানুয়ারি সাইবার ট্রাব্যুনালে মামলাটি করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। মামলাটি তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দায়িত্ব দেওয়া হয়।

 

মামলায় সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী অভিযোগ করেন, ‘হিন্দু লাইভস ম্যাটার’ নামে একটি ইউটিউব চ্যানেলে দেওয়া বক্তব্যে তাকে জড়িয়ে হিন্দুদের দেবোত্তর সম্পত্তি দখলের মিথ্যা অভিযোগ তুলেছেন খোকন সাহা। এ সংক্রান্ত দু’টি ভিডিও ওই ইউটিউব চ্যানেলে প্রকাশিত হওয়ার কথা মামলায় উল্লেখ করা হয়েছে।

 

ভিডিও দু’টির দৈর্ঘ্য যথাক্রমে ১৪ মিনিট ৪৮ সেকেন্ড এবং ১২ মিনিট ৪২ সেকেন্ড। ওই ভিডিওগুলোতে পরিকল্পিতভাবে তাকে জড়িয়ে আক্রমনাত্মক বক্তব্য দিয়ে হেয় প্রতিপন্ন, অপমান অপদস্ত করা এবং রাজনৈতিকভাবে ফায়দা হাসিল করারও অভিযোগ করেছেন সিটি মেয়র আইভী।২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৭, ২৮, ২৯, ৩১ ও ৩৫ ধারায় করা এই মামলা করা হয়। মামলার অপর আসামি ‘হিন্দু লাইভস ম্যাটার’ নামক ইউটিউব চ্যানেলটির প্রকাশক ও সঞ্চালক কানাডা প্রবাসী প্রদীপ দাস।


গতবছরের জানুয়ারি থেকেই হঠাৎ নানা বিষয়ে আইভীকে ইশারা ইঙ্গিত করে বক্তব্য দেয়া শুরু করেন খোকন সাহা। সেটির মাত্রা এতোই বেশি ছিল যে কিছু বিষয়ে খোকন সাহা মাত্রাতিরিক্ত বলে ফেলেন। গতবছর মোটেও ভালো যায়নি খোকন সাহার।

 

বিশেষ করে সিটি নির্বাচনে শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতাদের সাথে আইভীর পক্ষে মাঠে নামার কয়েকদিনের মাথায় সোনারগাঁয়ে এক আওয়ামী লীগ নেতার কাছে টাকা চাওয়ার বিষয়টি সারাদেশে ভাইরাল হয়ে যায়। এরপরে কোন মতে রক্ষে পেয়েছেন। কিন্তু নতুন বছরেও খোকন সাহার জন্য সুখবর নেই। ইতিমধ্যে আইভীর করা মামলায় খোকন সাহা ডেমকেয়ার করেছিলেন।

 

যেটিকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল। এই মামলার পর এক অনুষ্ঠানে খোকন সাহা বলেছিলেন, তিনি এই মামলায় জামিন নেবেন না। সাংসদ শামীম ওসমানও একই কথা বলেছিলেন। ২৯ জানুয়ারি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের পূর্ণ প্যানেল বিজয়ী হওয়ার পর সাংবাদিকদের দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘খোকন সাহার নামে মামলা হয়েছে।

 

আমরা চাই মামলার চার্জশিটও হোক। খোকন সাহা যদি জেলে যায়, যাক। এরপর আমরা দেখবো নারায়ণগঞ্জ কেমন হয়। আপনারা সাংবাদিকেরা তখন লাখ লাখ ছবি তোলার সুযোগ পাবেন। খোকন সাহা জেলে গেলে তখন হয়তো আমরা আবার একটু আগের বয়সে ফিরে যেতে পারবো। নারায়ণগঞ্জ শহরে তখন শুধু মাথা আর মাথা দেখবেন। খোকন সাহা জামিন নেবেন না, জামিন চাইবেনও না।

 

আমাদের রক্তে বঙ্গবন্ধুর রক্ত বইছে। ২৫ বছর ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আছে খোকন সাহা। এই ছোট-খাটো মামলাতে জামিন নেওয়ার জন্যে এখানে বইসা নাই।’ এখন দেখার বিষয় খোকন সাহা শামীম ওসমানের কথা ঠিক রাখবেন নাকি ভিন্ন পথ ধরবেন।

 

কিন্তু এদিকে চির বৈরি সম্পর্ক থাকা শামীম  ওসমান ও মেয়র আইভীকে দুইদিনের ব্যবধানে দুই বার এক টেবিলে বসে ইফতার করতে দেখা গেছে। এখন খোকন সাহার এই গ্রেফতারি পরোয়ানাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রাজনীতি কি ভিন্ন দিকে মোড় নেবে নাকি একাই লড়বেন খোকন সাহা সেটিই এখন দেখার বিষয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন