মেয়র আইভীকে ভয় দেখিয়ে কোন লাভ হবেনা
পরিচয় প্রকাশ গুপ্ত
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২, ০৪:৫৪ পিএম
# এখন যে কোন সময় গ্রেফতার হতে পারেন খোকন সাহা
এবার এড. খোকন সাহার বিরুদ্ধে সাইবার ট্রাইবুন্যাল জারীকৃত গ্রেফতারী পরোয়ানা নিয়ে নারায়ণগঞ্জে জলঘোলাকরণ শুরু হয়েছে। গতকাল প্রেসক্লাবের সামনে সমাবেশ করে মেয়র আইভীকে আর নগরভবনে ঢুকতে দেয়া হবে না বলে হুমকি দেয়া হয়েছে সদ্যজাত ‘খোকন সাহা সমর্থকগোষ্ঠী’ নামে এক সংগঠনের পক্ষ থেকে।
এ সমাবেশে কট্টর হিন্দু নেতা শিখন সরকার শিপন মেয়র আইভীকে উদ্দেশ্য করে বলেন, আপনি কি করে ভাবলেন খোকন সাহার মতো একজন কর্মীবান্ধব (!) নেতার নামে ‘মিথ্যা মামলা দায়ের করবেন, আর নারায়ণগঞ্জের মানুষ চুপ করে বসে থাকবে। খোকন সাহার বিরুদ্ধে এ মামলা করে আপনি অনেক বড় সাহস দেখিয়ে ফেলেছেন।
অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আমরা আন্দোলন করে আপনার নগরভবনে প্রবেশ বন্ধ করে দেবো। আপনি জোর করে দখল করে নেবেন, আর সবাই বসে থাকবে তা হবে না। মহানগর আওয়ামী লীগ নেতা ও খোকন সাহার জুনিয়র এড. মাহমুদা মালা বলেছেন, আপনি এ শহরে অনেক ইট-পাথরের রাস্তাঘাট বানিয়েছেন।
আপনার হৃদয়ও ইট-পাথর হয়ে গেছে। যদি ভদ্র মহিলা হয়ে থাকেন তাহলে, অবিলম্বে মামলা প্রত্যাহার করুন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেড় বছর আগে ‘হিন্দু লাইফস্ ম্যটার’ নামে একটি কট্টর মুসলমান ও দেশ বিরোধী ইউটিউব চ্যানেলে সাক্ষাতকার দিয়ে এড. খোকন সাহা মেয়রকে হিন্দু দেবোত্তর সম্পত্তি দখলকারী হিসেবে উল্লেখ করেন এবং বলেন, আইভী একজন ভন্ড মুসলিম।
ভোটের প্রয়োজনে তিনি কপালে সিঁদুর ও হাতে শাঁখা পরে মন্দিরে এসে হিন্দু দেবদেবীকে নমষ্কার করেন, আবার ভূয়া দলিলের মাধ্যমে দেবোত্তর সম্পত্তিও দখল করেন। মেয়র আইভী তার বিরুদ্ধে এসব অপ প্রচার বন্ধে গত ২০২১ সালের ৪ জানুয়ারী সাইবার ট্রাইবুন্যালে একটি মামলা দায়ের করেন। বিগত ১৫ মাসেও খোকন সাহা এ মামলায় জামিন গ্রহণ করেননি।
উল্টো, রোহাবি দেখিয়ে বলেছেন, এ মামলায় তিনি জামিন নেবেন না। খোকন সাহার রাজনৈতিক গুরু বা প্রভ’ এমপি শামীম ওসমান আরও এক ডিগ্রী চড়িয়ে বলেন, খোকন সাহা এ মামলায় জামিন নেবেন না। আমি চাই তার বিরুদ্ধে চার্জশীট হোক, সে জেলে যাক। তারপর যে আন্দোলন হবে, সে আন্দোলনে শুধু মাথা আর মাথা দেখা যাবে এবং আমরাও ফিরে পাবো আমাদের যৌবন।
এদিকে, সাইবার অপরাধ আদালত গত মাসে এ মামলায় খোকন সাহার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছে। এখন যে কোন দিন খোকন সাহা এ মামলায় গ্রেফতার হতে পারেন। রাজনৈতিক মহলের মতে, খোকন সাহার জন্ম ডিএন রোডের গোয়ালপাড়ায়। তার পিতা একজন হোসিয়ারী শ্রমিক ছিলেন। তার জীবণের সবচেয়ে বড় অর্জন ওসমান পরিবারের শামীম ওসমানের বন্ধুত্ব।
তোলারাম কলেজে পড়ার সময় ছাত্রলীগ করার সুবাদে তাদের বন্ধুত্ব হয়। খোকন সাহা বাকশাল ছাত্রলীগ করতেন। শামীম ওসমান ছিলেন মুজিববাদী ছাত্রলীগ নেতা। শামীম ওসমানের কারণেই তিনি ২৫ বছর ধরে মহানগর আওয়ামী লীগ সেক্রেটারী। তবে টাকা ছাড়া তিনি কখনো কর্মীদের জামিনের জন্য আদালতে দাঁড়াননি বলে তার বদনাম নয়েছে।
খোকন সাহা সমর্থকগোষ্ঠী নামে মেয়র আইভীকে হুমকি প্রদান ও ভয় দেখানো হয়েছে। বলাবাহুল্য, এ শহরেই আইভীর বাপ-দাদা চৌদ্দ পুরুষের জন্ম। আনুষ্ঠানিক ভাবে আইভী সমর্থকগোষ্ঠী না থাকলেও এ শহরে আইভীরও কিন্তু অগুণিত সমর্থক রয়েছে। যারা আইভীকে ভালবাসে এবং প্রয়োজন মনে করলে তার পক্ষে মাঠেও নামে।


