Logo
Logo
×

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর ঈদ উপহারের জমি ও ঘর পেল ১৭০ পরিবার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ০৬:১৯ পিএম

প্রধানমন্ত্রীর ঈদ উপহারের জমি ও ঘর পেল ১৭০ পরিবার
Swapno

ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আশ্রয়ন প্রকল্প-৩ এর অধীনে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জে ১৭০ গৃহহীন পরিবার পেয়েছেন জমিসহ ঘর। মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ১২টায় জেলার ৫ উপজেলায় জমির দলিল ও ঘরের চাবি সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়। সদর উপজেলা অডিটোরিয়ামে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এই সময় উপজেলার ১৫ জন সুবিধাভোগীর হাতে নতুন ঘরের চাবি ও জমির দলিল তুলে দেওয়া হয়। এই সময় উপস্থিত জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, নারায়ণগঞ্জে সবচেয়ে উন্নতমানের ঘর উপহার দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন একটি স্বাধীন দেশের। যেখানে কোন মানুষ না খেয়ে থাকবে না, গৃহহীন থাকবে না। সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফাজ্জল হোসেন জানান, ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হন্তান্তরের অংশ হিসেবে নারায়ণগঞ্জ পাঁচ উপজেলায় মোট ১৯০টি ঘর হস্তান্তর করা হবে। নারায়ণগঞ্জ সদর উপজেলা ৩৫টি ঘর হস্তান্তরের জন্য ৩৫ জন ভূমিহীনের নামে বরাদ্দ দেয়া হয়েছে।

 

তার মধ্যে ১৫টি ঘরের চাবিসহ জমির দলিল হস্তাস্তর করা হয়েছে। বাকি ২০টি ঘর পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে। এছাড়া রূপগঞ্জে ৪৯টি, সোনারগাঁয়ে ৩৫টি, আড়াইহাজারে ৫০টি এবং বন্দরে ২১টি ঘরের চাবিসহ জমির দলিল হস্তান্তর করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক আরও জানান, প্রতিটি ঘর নির্মাণে ২ লাখ ৪০ হাজার টাকা করে খরচ হয়েছে। ৮৬ শতাংশ সরকারি খাস জমির অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন