Logo
Logo
×

বিশেষ সংবাদ

দুই বছর পর মার্কেটগুলোতে জমজমাট ঈদের বেচাকেনা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ০৭:০৫ পিএম

দুই বছর পর মার্কেটগুলোতে জমজমাট ঈদের বেচাকেনা
Swapno

ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। এবারের ঈদ উল ফিতরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের মার্কেটগুলোতে ইতোমধ্যে জমে উঠেছে কেনাবেচা। শহরের মার্কেটগুলোতে ঈদের জামাকাপড় কিনতে ভিড় করছেন নগরবাসী। বিক্রেতাদের দাবী, প্রায় দুই বছর পরে এবার ফের ঈদে ভাল বেচাকেনার আশা দেখছেন তারা।

 

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে শহরের চাষাঢ়া, কালীরবাজার এলাকার মার্কেটগুলোতে ঘুরে এ দৃশ্য দেখা গেছে।  এসময় শহরের মার্কেটগুলোতে ক্রেতাদের অনেক ভিড় ছিল। অনেকেই পরিবার পরিজনদের সাথে নিয়ে কেনাকাটা করতে মার্কেটে এসেছেন। মার্কেটে কেনাকাটার উদ্দেশ্যে আসা আফজাল হোসেন জানান, ঈদের আর কয়েকদিন মাত্র বাকি আছে।

 

তাই একটু কেনাকাটা করতে এখানে আসা। কালীরবাজার এলাকার ফ্রেন্ডস মার্কেটের খুচরা কাপড়ের দোকানদার সাজ্জাদ আহমেদ রোকন জানান, মার্কেটে ক্রেতাসমাগম বেশ ভাল। বেচাবিক্রিও ভালই হচ্ছে। গত দুই বছর করোনায় ঠিকঠাক দোকান চালাতে পারিনি। আশা করছি এবার সেটা পুষিয়ে নিতে পারব।

 

শহরের মার্কেটগুলোর পাশাপাশি ভ্রাম্যমান জামাকাপড়ের দোকানগুলোতেও ভীড় ক্রেতাদের।সড়কের ধারে না বসতে পারলেও বঙ্গবন্ধু সড়কের আশেপাশের অলিগলিতে বসেই বেচাবিক্রি করেছেন তারা। এসকল দেকানে আসা ক্রেতাদের বেশিরভাগ নিন্ম-মধ্যবিত্ত ও নিন্মবিত্ত পরিবারের। তাদের অনেকেই ঈদ আসার আগেভাগেই ঈদের কেনাকাটা সেরে ফেলছেন।

 

কালীরবাজার এলাকার হকার বাপ্পী দেব জানান, পুলিশের কারনে মেইন রোডে (বঙ্গবন্ধু সড়ক) বসতে পারি না। তবে এখানেও বেচাকেনা খারাপ না। করোনার পর এবার বেশ ভালই বেচাবিক্রি হচ্ছে। আশা করছি এখানে বসেই এবারের ঈদের সিজনটুকু ব্যবসা করতে পারব।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন