Logo
Logo
×

বিশেষ সংবাদ

দগ্ধ যুবদল নেতার মৃত্যু

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ০৭:০৭ পিএম

দগ্ধ যুবদল নেতার মৃত্যু
Swapno

ঘুমন্ত অবস্থায় বিছানায় আগুন ধরে দগ্ধ হয় নারায়ণগঞ্জ জেলার সাবেক যুবদল নেতা আবু সুফিয়ান দিপু। তাৎক্ষনিকই তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়।

 

৯দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে গতরাত আড়াইটায় দিপু ইন্তেকাল করেছে। চিকিৎসকের বরাত দিয়ে পরিবারের লোকজন জানান, দিপুর হাতের কিছু অংশ ছাড়া শরিরের অন্য কোন স্থান দগ্ধ হয়নি। যখন আগুন লেগেছিল তখন পুরো ঘর বিছানার তোষক পোড়া ধোয়ায় অন্ধকার হয়ে যায়।

 

আর সেই ধোয়া দিপুর নাকে মুখে প্রবেশ করে পেটের গভির পর্যন্ত গিয়েছে। এতে দিপুর মারাত্মক ক্ষতি হয়েছে। আর এ থেকেই দিপুর মৃত্যু হয়েছে বলে পরিবারে লোকজন জানিয়েছে। আবু সুফিয়ান দিপু ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার বোরহান উদ্দিনের ছেলে। বোরহান উদ্দিন জানান, ১৭ এপ্রিল দিপু ও তার ছোট বোনকে রেখে ঢাকায় বড় মেয়ের বাসায় ছিলাম আমরা স্বামী স্ত্রী।

 

এদিন রাত ২টায় বাড়ির ভাড়াটিয়ারা ফোন করে জানায় দিপুর ঘরে আগুন লেগেছে। স্থানীয় লোকজন তাকে শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে নিয়েগেছে শুনেছি। পরে সেখানে গিয়ে দেখি আগুনে একটি হাতের সামান্য অংশ পুড়েছে। কিন্তু বিছানা পোড়া ধোয়ায় অনেক ক্ষতি হয়েছে বলে চিকিৎসকরা জানালেন। বললেন আগুনে নয় ধোয়ায় দিপুর অনেক ক্ষতি হয়েছে।

 

তাকে আইসিউতে রাখা হয়েছে। তিনি আরো বলেন,আগুনটি ঘুমন্ত অবস্থায় বিছানায় লেগেছে। ধারনা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুন লাগতে পারে। আগুনে ঘরের খাট বিছানার তোষক ও কিছু আসবাবপত্র পুড়েগেছে।

 

এলাকাবাসী ও হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিভিয়েছে। ফতুল্লা থানা বিএনপির আহবায়ক জাহিদ হাসান রোজেল জানান, দিপু যুব দলের সাবেক নেতা। পদ সম্পর্কে জানা নেই। তবে সে দলীয় কার্যক্রমে অনেক তৎপর ছিলেন। ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, হাসপাতাল থেকে পরিবারের লোকজন দাফনের জন্য মৃতদেহ নিয়েগেছে। এটি একটি দুঃখজনক ঘটনা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন