খানপুর হাসপাতাল রোডে বৃহত্তর ঈদ জামাত অনুষ্ঠিত হবে
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ০৭:২৮ পিএম
খানপুর হাসপাতাল রোড ঈদুল ফিতর এর নামাজ আদায়ের করণীয় নিয়ে ঈদ জামাত কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ঈদ জামাত কমিটির আহবায়ক ও বিশিষ্ট শিল্পপতি মো. নুরুজ্জামান সরদার দেশের বাইরে থাকায় খানপুর ইসলামী কাফেলার সাধারণ সম্পাদক সামসুজ্জামান ভাষানী এই দায়িত্ব পালন করেছেন।
তার সভাপতিত্বে গত শুক্রবার বাদ জুম্মা খানপুর কেন্দ্রীয় সাদা জামে মসজিদে সবার মতামত গ্রহন করা হয়। ইসলামী কাফেলার পরিচালনায় প্রতিবার দুই ঈদের নামাজ খানপুর হাসপাতালতায় রোডে অনুষ্ঠিত হয়। করোনার কারনের দুই বৎসর বন্ধ থাকার পর এ বছর ঈদ জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জানাগেছে, খানপুর হাসপাতাল রোডে প্রতি ঈদে দুই জামাতে নামাজ অনুষ্ঠিত হয়। এবারও প্রথম জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে ও ২য় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়। ঈদের প্রথম জামাতের ইমামতী করবেন খানপুর লাল মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহ। ২য় ঈদ জামাত এর ইমামতী করবেন মাওলানা এমদাদুল হক।
ইসলামী কাফেলার পরিচালনায় বৃহত্তর খানপুর ঈদ জামাত কমিটির সার্বিক তত্ত্বাবধাণে সহযোগিতায় থাকবেন খানপুর মহসিন ক্লাব, পোলষ্টার ক্লাব, আঞ্জুমান তাহফুজ ইসলাম, সরদার পাড়া সমাজ উন্নয়ন পরিষদ, সহ খানপুর সমাজ কল্যান সংস্থা।
ঈদ জামাত পরিচালনা কমিটির আহবায়ক মো: নুরুজ্জামান সরদার, যুগ্ম আহবায়ক মো: জাহাঙ্গীর কবির পোকন, আলমগীর কবির বকুল, মো: সহিদ হোসেন স্বপন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো:জসিমউদ্দিন, মো: সেলিম খাঁন,
মো: আসলাম, মাহবুর রহমান মারুফ, সেন্টু, মো: ইকবাল, মো: সোহেল ও ইসলামী কাফেলার সাধারন সম্পাদক মো: সামসুজ্জামান ভাষানী। এসময় উপস্থিত ছিলেন, খানপুর ইসলামী কাফেলার সভাপতি সুরুজ আলী, সাধারন সম্পাদক সামসুজ্জামান ভাষানী, মাহাবুবুর রহমান মারুফ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।


