Logo
Logo
×

বিশেষ সংবাদ

এসপি সাহেবের দক্ষতা এবং পরিশ্রমের কারণে না’গঞ্জবাসীর স্বস্তি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ০৪:৪৬ পিএম

এসপি সাহেবের দক্ষতা এবং পরিশ্রমের কারণে না’গঞ্জবাসীর স্বস্তি
Swapno

পবিত্র ঈদুল ফিতর দরজায় কড়া নাড়ছে। তবে এবারের ঈদুল ফিতরে নারায়ণগঞ্জের পরিবেশ অন্য যে কোন সময়ের চেয়ে আলাদা। পুলিশ সুপার জায়েদুল আলমের দক্ষতা ও পরিশ্রমের কারণেই নারায়ণগঞ্জবাসী স্বস্তি পেয়েছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউর (পিপি) এডভোকেট রকিবুদ্দিন আহমেদ (রকিব)।

 

এজন্য তিনি পুলিশ সুপার জায়েদুল আলমকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।  পিপি রকিবুদ্দিন আহমেদ বলেন, পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উদযাপনে মানুষের যাতে কোন ধরণের কষ্ট কিংবা ভোগান্তিতে না পড়তে হয় সেজন্য পুলিশ সুপার সাহেব শহর ও শহরতলীর বিভিন্ন পয়েন্টে পুলিশ নিয়োগ করেছেন।

 

তাছাড়া শহরের ফুটপাতে হকার নিয়ন্ত্রণেও পুলিশ টহলের ব্যবস্থা করেচেণ এতে যানজট সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তাছাড়া পুলিশ সুপারে সুদূরপ্রসারি চিন্তাভাবনার কারণে পুলিশের টহল বাড়িয়ে দেয়ার ফলে ছিনতাইয়ের ঘটনাও একেবারে কমে গিয়েছে। ছিনতাইকারীরা গা ঢাকা দিয়েছে। ঈদের কেনাকাটা করতে আসা কোন নারী ইভটিজিংয়ের শিকার হয়েছেন এমন খবরও পাওয়া যায়নি।

 

শুধু তাই নয়, শহরের মার্কেটগুলোতে ব্যবসায়ীরা নির্বিঘ্নে এবং ক্রেতার স্বস্তির সাথে কেনাকাটা করছেন। রোজাদার মানুষ  খুব সহজেই যানজট ছাড়া চলাচল করতে পারছেন। এসব সুবিধা মানুষ পেয়েছেন কেননা এবার মানুষের চলাচল নির্বিঘ্ন ও সহজ করতে পুলিশ সুপার সাহেব নিজেই সবকিছু মনিটরিং করেছেন।

 

পুলিশ সুপার সাহেবের দক্ষতা ও পরিশ্রমের কারণেই নারায়ণগঞ্জবাসী এই স্বস্তি নিতে পেরেছে। আইনজীবীদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে পুলিশ সুপার জায়েদুল আলম সাহেবের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তার সূদুরপ্রসারী চিন্তার প্রতিফলন এবং নেতৃত্বে নারায়ণগঞ্জ হয়ে উঠুক আরো শান্তিময় এবং নিরাপদ এই কামনা করি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন