দুই হাজার মানুষ পেল আশেকে রাসূল পরিষদের ইফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ০৫:০৮ পিএম
দেওয়ানবাগ শরীফের প্রতিষ্ঠাতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাহবুব-এ-খোদার (দেওয়ানবাগী পীর) মেজ ছেলে দেওয়ানবাগ শরীফের পরিচালক ড. কুদরত এ খোদার জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা ও ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভাশেষে দুই হাজার আশেকে রাসূল পরিষদের সদস্য, পথচারী, গরীব ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। আশেকে রাসূল পরিষদের উদ্যোগে এই আয়োজনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের চিকিৎসক ডা. আমিনুল ইসলাম, আশেকে রাসূল পরিষদের সদস্য আব্দুল কাদির, অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।
আলোচনা শেষে দোয়া ও মিলাদ পরিচালনা করেন কেন্দ্রীয় দরবার শরীফের মাহবুবুর রহমান আজাদী। বক্তারা বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাহবুব-এ-খোদা ইসলামের খেদমত করে গেছেন। দেশে-বিদেশে তিনি আশেকে রাসূল সৃষ্টি করেছেন। তার অবর্তমানে তার সুযোগ্য মেজো সাহেবজাদা আমাদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তার মতো সুন্দর নেতৃত্ব অন্য কেউ দিতে পারতো। এইটা আল্লাহর রহমত। আজ সাহেবজাদা হুজুরের জন্মদিন। এই উপলক্ষে আজকের আয়োজন।’


