শেখ রাসেল পরিষদ : ঈদ উৎসবে কর্মীদের কর্মসংস্হানে আবু মুছা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ০৫:১৮ পিএম
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর কমিটির উদ্যোগে ও নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ আবু মুছার আয়োজনে কর্মীদের কর্মসংস্থানের ব্যবস্থায় একটি সুন্দর হাস্যেজ্জল ও দুচিন্তা মুক্ত ঈদ উপহার দেওয়ার প্রত্যাশায় ফেবারিট পাঞ্জাবি কালেকশন এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকালে মাসদাইর গালস স্কুলের সামনে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোজাহিদুর রহমান হেলো সরকার ও সাধারণ সম্পাদক লায়ন মজিবর রহমান এর শুভ উদ্বোধন করেন। এসময় হেলো সরকার ও লায়ন মজিবর রহমান বলেন, এই সুন্দর উদ্যোগের জন্য আমরা গর্ব বোধ করি এবং নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ আবু মুছাকে বাহবা জানাই।
তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে প্রত্যেক নেতাকর্মী যদি যার যার অবস্থান থেকে এই সুন্দর উদ্যোগ নিতো তাহলে প্রতিটি ঈদ মানুষের জীবনে আনন্দের বার্তা বয়ে আনতো।
এসময় তারা সকলকে আবু মুছার মতো উদ্যোগ নেওয়ার জন্য আহবান জানান। পরে হেলো সরকার ও লায়ন মজিবর রহমান পাঞ্জাবি হাউজ থেকে দুটি কাপড় ও পাঞ্জাবি ক্রয় করে সমাইকে উৎসাহ প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার স্হানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


