আমি বলেছিলাম, জেলা পরিষদে যেন আনোয়ার কাকাই আসেন : আইভী
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ০৫:৩২ পিএম
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাতের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে দলীয় নেতাদের মিলনমেলায় পরিণত হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেইট এলাকায় দলীয় কার্যালয়ে ইফতারের আয়োজন করা হয়।
ইফতার আয়োজনে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ছিলেন।
ইফতারপূর্ব আলোচনায় মেয়র আইভী বলেন, ‘আনোয়ার কাকা জেলা পরিষদের প্রশাসক হয়ে আসছেন। তিনদিন আগে বলেছিলাম, আমাদের আনোয়ার কাকা যেন আবার জেলা পরিষদে আসে। আল্লাহ আমাদের ডাক কবুল করেছেন। মহান আল্লাহর কাছে দোয়া করবো, তিনি সুষ্ঠু ও সুন্দরভাবে যেন জেলা পরিষদ পরিচালনা করতে পারেন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আরজু রহমান ভূঁইয়া, আদিনাথ বসু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. নিজাম আলী, মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আতিকুজ্জামান সোহেল, জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য শামসুজ্জামান ভাষানী,
মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, নাসিক কাউন্সিলর মনিরুজ্জামান মনির, মহানগর আওয়ামীলীগের বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, সাখাওয়াত হোসেন সুমন, সাব্বির আহম্মেদ সাগর, জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক তাহের উদ্দিন আহম্মেদ সানি, সাবেক কাউন্সিলর কবির হোসাইন, নুরুন্নাহার সন্ধ্যা, সাবেক ছাত্র নেতা সেলিম হাসান দিনার, ইমরান হোসেন, শাহেদ আহম্মেদ, এম এম রিশাত প্রমুখ।


