মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ঈদ সামগ্রী বিতরণ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ০৬:০৬ পিএম
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর নারায়ণগঞ্জের পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেছেন, দান হচ্ছে বীজের মতো। দান করলে তা হাজার গুণ পর্যন্ত ফেরৎ আসে বলে হাদিসে রয়েছে। দান করলে কমে না। প্রতিটা ধর্ম আসার আগে মহামানবরা আগে মানবিক কাজ করেছেন পরে বাণী এসেছে। মাদার তেরেসা বলেছেন, আপনি কি দিচ্ছেন সেটা বড় বিষয় না।
আপনি যেটা দিচ্ছেন তার সাথে ভালোবাসা কতটা আছে সেটা বড় বিষয়। মনিরুল ইসলাম রোজার মাসে পরস্পরের প্রতি দান, সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান। বুধবার (২৭ এপ্রিল) সকালে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন-শাহ্ শরীফুন নেছা ফাউন্ডেশন আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
নগরীর চাষাড়াস্থ নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের ষষ্ঠ তলায় নারায়ণগঞ্জ টিভি কার্যালয়ে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আহ্বায়ক ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এডভোকেট নুরুল হুদা,
নারায়ণগঞ্জ সদর উপজেলা কমান্ডার শাজাহান ভূইয়া জুলহাস, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন-শাহ্ শরীফুন নেছা ফাউন্ডেশন এর পক্ষে জাকিয়া আলী, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচীব ইঞ্জিনিয়ার রেজাউল করিম রাজিব, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কর্মকর্তা ডা. ওয়াজেদুর রহমান, নীলা আহমেদ নিশি, জহিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক ব্যক্তির মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।


