না.গঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের দুই জামাত
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ০৩:৫৭ পিএম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জে মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবার দুটি ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়, এবং ২য় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়। সকল মুসল্লিদের অংশগ্রহণের জন্য আহবান জানানো হয়।


