Logo
Logo
×

বিশেষ সংবাদ

শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া ও ইফতার

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ০৪:১০ পিএম

শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া ও ইফতার
Swapno

পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় চাষাঢ়া বাগে জান্নাত মাদ্রাসা ও এতিমখানায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এসময় ইফতার আগ মুহূর্তে বিএনপির  প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও  দীর্ঘায়ু কামনা আল্লাহর দরবারে দোয়া করা হয়।

 

পরে এতিমদের নিয়ে ইফতার করা হয়। নারায়ণগঞ্জ জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি শহীদুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মাশুকুল ইসলাম রাজিব।

 

আরও উপস্থিত ছিলেন, মহানগর শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি দুলাল মল্লিক, সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজ, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি সেলিম, মহানগর কৃষক দলের মির্জা সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক খায়রুল কবির মুন্না, শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতা আদিল, মিন্টু সহ প্রমূখ।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন