প্রতি বছরের ন্যায় এবারও পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকার বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘শাপলা সংসদ’ কর্মহীন এবং দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে। প্রতিটি পরিবারের জন্য দু’রকমের সেমাই, দুধ ও চিনিসহ প্যাকেট তুলে দেয়া হয়। বৃহস্পতিবার সকালে সংগঠনের কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় সংসদের উপদেষ্টা ও কর্মকর্তাদের মাঝে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি আলহাজ¦ মো. ইউসুফ, পূর্ব ইসদাইর পঞ্চায়েতের সভাপতি হাজী আব্দুল মান্নান, সিনিয়র সাংবাদিক ও ছড়াকার ইউসুফ আলী এটম, মহিবুর রহমান,হাবিবুল্লাহ খান,
আব্দুল কাদের সিকদার, আব্দুল বাছেত রতন, মেহেদী আহসান লিটু, খালেদ বিন রশিদ ও সদরুল আলম। দীর্ঘ লাইন দাঁড়িয়ে অত্যন্ত সুশৃঙ্খলভাবে স্লিপধারীরা প্যাকেট গ্রহণ করেন। প্যাকেট পেয়ে এলাকার কর্মহীন শামসু মিয়া বলেন, প্রতি বছরের মতো এবারও শাপলার সাহায্য পেয়ে আমি খুশি। শাপলাকে ধন্যবাদ।


