Logo
Logo
×

বিশেষ সংবাদ

নানা আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ০৪:২৭ পিএম

নানা আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত
Swapno

নানা আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি জেলা ও দায়রা জজ আদালতের সামনে থেকে শুরু করে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

 

এর আগে জেলা ও দায়রা জজ আদালতের সামনে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে বিবসের সূচনা করা হয়। র‌্যালি শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মুক্তা মন্ডল, জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলম ও জেল সুপার মো. মাহবুবুল আলম।

 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল, জিপি মেরিনা বেগম, জেলা আইনজীবী সমিতির সভাপত অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল আমিন রনিসহ বিভিন্ন পর্যায়ের বিচারক ও আইনজীবীরা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন