Logo
Logo
×

বিশেষ সংবাদ

আগামী প্রজন্মের কাছে আমি বেচে থাকতে চাই : আনোয়ার হোসেন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ০৪:৩৪ পিএম

আগামী প্রজন্মের কাছে আমি বেচে থাকতে চাই : আনোয়ার হোসেন
Swapno

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের নবাগত প্রশাসক ও সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার ২৮ এপ্রিল বিকাল ৪টায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন।

 

আগামী ৫ মে গোপালগঞ্জ টঙ্গীপাড়া বঙ্গবন্ধু’র সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন ও ১২ মে জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করবেন বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত,

 

ধর্ম বিষয়ক সম্পাদক গাজী রশিদ, কাউন্সিলর মনিরুজ্জামান মনির, শামীম খাঁ, উত্তম কুমার, আক্তারুজ্জামান, কাইয়ূম পারভেজ, বীর মুক্তিযোদ্ধা আইয়ূব আলী, সোহরাব হোসেন, সানোয়ার হোসেন, সাখাওয়াত হোসেন সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলী হাসান সজীব, মোশাররফ হোসেন জনি প্রমুখ। সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা পরিষদের নবাগত প্রশাসক ও সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন,

 

মহান আল্লাহ রহমতে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ৫ বছর দায়িত্ব পালন করেও তিন মাস দায়িত্ব চলাকালে আমাদের পরিষদ ভেঙ্গে দেয়। আমরা একদিকে অনিশ্চিতায় মধ্যে ছিলাম, তখন গতকাল মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারিতে আমাদের সকল চেয়ারম্যানদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের সিদ্ধান্ত দেয়। আমরা আগে জনগণের জনপ্রতিনিধি হিসেবে ছিলাম, এখন সরকারের আমলা হয়ে গেলাম।

 

যাই হোক, এই প্রশাসকের থাকা অবস্থায় জেলা পরিষদের চেয়ারম্যান পদে নিবাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে দল যদি আমাকে আবারো মনোয়ন দেয়, তাহলে আমি আবারো চেয়ারম্যান পদে নির্বাচনের ইচ্ছুক প্রকাশ করছি। মহান আল্লাহ তায়ালা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোয়ন দেন তাহলে সবাইকে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবো। আমি সকলের অবগত জন্য বলছি,

 

আমাদের মধ্যে যদি কোন ভুল হয়ে থাকে বা আমার প্রতি কেউ রাগ হয়ে থাকে-আগামীদে যেন আর না হয় সে জন্য সকলের কাছে দোয়া প্রার্থী। আমি একজন মানুষ, আমি ফেরেশতা নই, আমি আল্লাহ তায়ালার একজন শ্রেষ্ঠ জীব। সব কিছু ভুল ভেঙ্গে আমরা এক সাথে কাজ করবো। একতা মধ্যে আমাদের বিজয় আছে, আমরা সুখে দুখে এক হই।

 

আমাদের নেতা -কর্মী ও দলের দোয়া ছিল বলে আজ আবারো প্রশাসক দায়িত্ব পেয়েছি। আমি আবারো বলছি, আমরা এক-আমাদের মধ্যে কোন ভেদা ভেদ নাই। আমাদের সকলের নেতা একজন। তিনি হলেন আমাদের শেখ হাসিনা। আমরা তার নিদের্শনা এগিয়ে যেতে চাই। আমাদের মধ্যে নেতৃত্বে প্রতিযোগিতা থাকতে পারে, এই বলে আমাদের মধ্যে একজনের বিরুদ্ধে আরেকজনের লাগবে?

 

আমার বয়স অনেক হয়েছে, আমি চাই আমার পরে আপনারা সে সব দায়িত্ব নিবেন। আমার ভাই নাই, আমার মেয়ে বা ছেলে নাই, তাই আপনারা আগামী দায়িত্ব নিবেন। তোমরা আমার ভাই তোমরা আমার বোন তোমরা আমার উত্তরসূরী। তোমাদের আগামীর দিনের রাজনীতিতে আমাকে স্মরণ করে রাখবে সে টা আমি চাই। আমি তোমাদের মধ্যে চিরজীবন বেচেঁ থাকতে চাই।

 

আমার আর কোন চাহিদা নেই। রাজনীতি জীবনের অনেক পরিশ্রম করেছি বলে শেখ হাসিনা আমাকে বার বার মানুষের কল্যাণে দায়িত্ব দিয়ে যাচ্ছেন। মহান আল্লাহ দরবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকলের জন্য দোয়া করি। কেউ যদি ভুল ক্রটি করে থাকে আল্লাহ তাদের হেদায়েত করুক। জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেয়েছি সে জন্য সকল নেতৃবৃন্দকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি শ্রদ্ধা নিবেদন করবো। আগামী দিনগুলোতে যেন আমরা ঐক্যবদ্ধ হয়ে চলতে পারি, সকলের দোয়া ও সহযোগিতা চাই।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন