Logo
Logo
×

বিশেষ সংবাদ

‘আপনি যেখানে আছেন সেখানেই থাকেন’

Icon

নীরব প্রকাশ

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ০৪:২১ পিএম

‘আপনি যেখানে আছেন সেখানেই থাকেন’
Swapno

 

# আপনি মহানগর আওয়ামী লীগের কোন কিছুনা
# তৃণমূলের নেতৃবৃন্দ দাতভাঙ্গা জবাব দিবে

 

এবার মহানগর আওয়ামী লীগের কমিটির বিষয়ে কথা বলায় মেয়র আইভীর উপর চটেছেন দাদা এডভোকেট খোকন সাহা। গতকাল শুক্রবার জাতীয় শ্রমিক লীগ নারায়ণগঞ্জ এর উদ্যোগে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে মহানগর আওয়মী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা বলেন, গত মঙ্গলবার আমি অইসিটির একটি মামলায় জামিন নিলাম।

 

জামিন নেওয়ার পরে নারায়ণগঞ্জের কোন কোন নেতা বলে বেড়াচ্ছেন খোকন সাহাকে আদালত সমন দিয়েছেন, খোকন সাহা হাজির হলে তাহলে আর ওয়ারেন্ট হতো না। যারা এই কথাটি বলেছেন তারা অত্যন্ত মিথ্যে কথা বলেছেন। আমাকে আদালত থেকে কখনও ডাকেনি বা সমন দেয়নি। ২১ এপ্রিল ওয়ারেন্ট জারি হওয়ার পরে আমি গত মঙ্গলবার জামিন নিয়েছি। তিনদিন পর জামিন নিয়েছি। খন্দকার মোস্তাকদের সাথে আঁতাত করে যারা রাজনীতি করছেন তারা ভুল ব্যখ্যা দিচ্ছেন, সেই ভুল ব্যখ্যাই পত্রিকায় আসছে।

 

তিনি আরও বলেন, আমাদের দলের একজন নির্বাচিত নেত্রী কিছুদিন আগে বলেছেন, আমি আনোয়ার হোসেনকে নিয়ে নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন এলাকায় জনসভা করব। ওনিতো মহানগর আওয়ামী লীগের একজন সদস্যও না। ওনি কিভাবে দলকে ভাঙতে চান। ওনি মহানগর আওয়ামী লীগকে ভাঙতে চান। এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন।

 

মেয়র আইভীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি যেখানে আছেন সেখানেই থাকেন। মহানগর আওয়ামী লীগের প্রত্যেকটি এলাকায় সভার আয়োজন করবে মহানগর আওয়ামী লীগ। আপনি মহানগর আওয়ামী লীগের কোন কিছু না। আপনি ঈদের পর করতে চাচ্ছেন করেন, দেখব কিভাবে আপনি মহানগর আওয়ামী লীগকে বিভক্ত করতে চান। আপনি দ্বিধাবিভক্ত করতে চেষ্টা করলে আওয়ামী লীগের তৃণমূলের নেতৃবৃন্দ দাতভাঙ্গা জবাব দিবে।

 

এরআগে গত রোববার (২৪ এপ্রিল) পবিত্র মাহে রমজান উপলক্ষে মহানগর আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী মহানগর আওয়ামী লীগের ২৭টি ওয়ার্ডের কমিটি গঠনের গুরুত্বের বিষয়ে মতামত ব্যক্ত করেছিলেন।

 

সে সময় তিনি মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের বিষয়ে বলেন, তিনি জেলা পরিষদের দায়িত্ব পালনের সময় শুধু শহরে নয় তিনি শহরের বাইরেও অনেক কাজ করেছেন। সিটি এলাকায় আনোয়ার হোসেন অনেক অনুদান দিয়েছেন। ভবিষ্যতে তিনিই (আনোয়ার হোসেন) জেলা পরিষদের চেয়ারম্যান হয়ে আসবেন বলে আশা প্রকাশও করেন।

 

মেয়র বলেন, আমাদের মহানগরের আওয়ামী লীগের ২৭টি ওয়ার্ডে কোন কমিটি হয়নি। এটা কেন হয়নি সেটা এখন আর বিশ্লেষণ করার সময় নেই। কারণ সামনেই আমাদের সম্মেলন।

 

এ কমিটিগুলো হলে আমাদের কার্যক্রম আরও জোরদার হত। এ সময় তিনি প্রধানমন্ত্রীর উন্নয়ন কাজের বার্তা সব জায়গায়, ঘরে ঘরে পৌছে দেওয়ার আহবান জানিয়ে বলেন, তা নাহলে ২০২৩ সালের নির্বাচন কঠিন হয়ে যাবে। এ জন্য তিনি আনোয়ার হোসেনকে ঈদের পরে সকল ওয়ার্ডে জনসভা করার অনুরোধ জানিয়ে বলেন, যেখানে থাকার দরকার বলবেন। আমাদের আগের থেকেই প্রস্তুতি নিতে হবে। আমরা সকলের সাথেই মিলে মিশে কাজ করতে চাই।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন