নাসিম ওসমানের ৮ম মৃত্যু বার্ষিকী পালন করেছে মেট্রোহল বাসস্ট্যান্ড
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ১০:৩২ পিএম
নারায়ণগঞ্জ-৫ আসনের প্রায়ত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান এর ৮ম মৃত্যু বার্ষিকী পালন করেছে মেট্রোহল বাস স্টান্ড ইজারাদার কমিটি। এ উপলক্ষে খানপুর দারুস সালাম এতিম খানায় গতকাল কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
সকাল থেকে বাদ আছর কোরআন খতমের পর বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য’র আত্মার মাগফিরাত কামানা করে দোয়া পরিচালনা করেন এতিম খানার মাওলানা আল আমিন।
এরপর এতিমদের সহ দুঃস্থদের মাঝে বিরিয়ানি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মো. শাহ-আলম, জোনায়েত হোসেন জুনু, মো. নুর-মহম্মদ, জিল্লুর রহমান চঞ্চল, মো. আনোয়ার হোসেন, জাফর আহম্মেদ উজ্জল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


