Logo
Logo
×

বিশেষ সংবাদ

নাসিম ওসমানের মৃত্যু বার্ষিকীতে দূরপাল্লা পরিবহনের ইফতার বিতরণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ মে ২০২২, ০১:০০ পিএম

নাসিম ওসমানের মৃত্যু বার্ষিকীতে দূরপাল্লা পরিবহনের ইফতার বিতরণ
Swapno

নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত জনপ্রিয় সাংসদ আলহাজ্ব নাসিম ওসমান এর ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলা দূরপাল্লা পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন এর উদ্যাগে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৩০ এপ্রিল) বিকেলে উত্তর চাষাড়ার চাঁনমারী আর্মি মার্কেট এলাকায় জেলা দূরপাল্লা পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান সেন্টু ও যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ কাবির হোসেনের উদ্যাগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সংক্ষিপ্ত এক বক্তব্যে সাইদুর রহমান সেন্টু বলেন, নাসিম ওসমানের মৃত্যুর পর সংসদে বক্তব্য দিয়েছিলেন প্রধানমন্ত্রী। নাসিম ওসমানের শোক প্রস্তাবের ওপর আলোচনার সময় প্রধানমন্ত্রী বলেছিলেন, ওসমান পরিবারের সঙ্গে বঙ্গবন্ধুর একটা নিবিড় সম্পর্ক ছিল। ঐ পরিবারে বসেই জন্ম হয়েছিল আওয়ামী লীগের। প্রয়াত নাসিম ওসমান নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের প্রয়াত ভাষা সৈনিক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা,

 

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন, সাবেক এম এল এ, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহোচর ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠার অন্যতম ব্যক্তিত্ব মরহুম একেএম শামসুজ্জোহা ও প্রয়াত ভাষা সৈনিক নাগিনা জোহার বড় ছেলে এবং বর্তমানে নারায়ণগঞ্জ-৫ ও ৪ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান ও একেএম শামীম ওসমানের বড় ভাই।

 

সেই সঙ্গে তিনি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসন থেকে সব থেকে বেশি মেয়াদে নির্বাচিত সংসদ সদস্য। নাসিম ওসমান বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে একটি যুব ব্রিগেড গড়ে তুলেছিলেন। পরে জাতীয় পার্টি করলেও তিনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। জীবদ্দশায় নাসিম ওসমান শীতলক্ষ্যা সেতু নির্মাণের ব্যাপারে আপ্রাণ চেষ্টা করেন। পরে সেতু নির্মাণের শেষ দিকেই এ সেতুর নামকরণ করা হয় ‘নাসিম ওসমান সেতু’।

 

এসময় দোয়া মাহফিলে প্রয়াত নাসিম ওসমানের রুহের মাগফেরাত কামনা করে এবং একেএম আজমেরী ওসমানের সুস্বাস্থ্য কামনা সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ পরিচালনা করেন চাষাড়া আর্মি মার্কেট জামে মসজিদের প্রেস ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম।

 

নারায়ণগঞ্জ জেলা দূরপাল্লা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান লিয়ন এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি শরীফুল ইসলাম রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ সরকার রানা, সাংগঠনিক সম্পাদক শিবু রায়, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ এসহাক মিয়া, প্রচার সম্পাদক নজরুল ইসলাম নয়ন, দপ্তর সম্পাদক জানে আলম সবুজ ও সহ-দপ্তর সম্পাদক মোঃ মাসুূদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন