Logo
Logo
×

বিশেষ সংবাদ

দুই হাজার পরিবারের মাঝে হাসি ফুটালো সন্ধি’র ঈদ সামগ্রী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৮ মে ২০২২, ০৭:২৮ পিএম

দুই হাজার পরিবারের মাঝে হাসি ফুটালো সন্ধি’র ঈদ সামগ্রী
Swapno

প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছে পশ্চিম দেওভোগের সবচেয়ে জনপ্রিয় সামাজিক সংগঠন ‘সন্ধি’। রোববার (০১ মে) সকালে দেওভোগ কৃষ্ণচূড়ার মোড় এলাকায় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রায় ২ হাজার অসহায় পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিলো, মুরগী, পোলাও চাউল, চিনি, সেমাই, তেল ইত্যাদি। এসব ঈদ সামগ্রী পেয়ে হাসি ফোটে ওঠেছে অসহায় পরিবারদের মাঝে।


সন্ধি সামাজিক সংগঠনের সভাপতি মো: শাহীন হোসেন সরকারের সভাপতিত্বে ঈদ সামগ্রী ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মো: মনিরুজ্জামান মনির, নিটিং ওনার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি আবু তাহের শামীম, বিশিষ্ট সমাজ সেবক মনির মল্লিক, খান মাহবুব বাবু, সামছুল আলম,

 

মোহন ভূইয়া, আবুল কাশেম হাসি এবং ক্রীড়া ও সামাজিক সংগঠন বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আহম্মদ আলী রেজা উজ্জল। সন্ধি সামাজিক সংগঠনের সাবেক সাধারন সম্পাদক মো: মাসুদুর রহমানের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি ইকবাল বেপারী, সহ সভাপতি মো: মোমিন, মো: সালাউদ্দিন,

 

মো: আবুল কালাম, সাধারন সম্পাদক সুমন রায়, যুগ্ম সাধারন সম্পাদক মো: আলমগীর হোসেন, কোষাধক্ষ্য শংকর দাস, কার্যকরী সদস্য মো: ইকবাল খান, মাসুদুর রহমান, সাখাওয়াত হোসেন, মো: নাসির শাহ, সদস্য লুৎফর রহমান শ্যামল, বাদল, জুয়েল, আকাশ, সুমন, শাহীন, রিয়াদ মাওলা, খালিদ হোসেন পলাশ, নূরুজ্জামান ও সিয়ামসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন, সন্ধি সামাজিক সংগঠনের সাবেক সভাপতি মো: নূরউদ্দিন সাগর।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন