Logo
Logo
×

বিশেষ সংবাদ

ঈদ উদযাপন শেষে ফিরছে মানুষ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৮ মে ২০২২, ০৮:১২ পিএম

ঈদ উদযাপন শেষে ফিরছে মানুষ
Swapno

 

# যানজট নেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে

 

পরিবার পরিজনের সাথে ঈদ উল ফিতরের ছুটি কাটিয়ে ঢাকা ও নারায়ণগঞ্জে ফিরতে শুরু করেছে নানান শ্রেণিপেশার মানুষজন। ছুটি শেষে অফিস, কল-কারখানা খুলতে শুরু করায় কর্মস্থলে যোগ দিতে শহরমুখী হচ্ছেন তারা। এদিকে ফিরতি পথে বিগত বছরগুলোর মত এবার তেমন ভোগান্তি পোহাতে হয়নি বলে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।

 

শনিবার (৭ মে) শহরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।  যাত্রীরা জানান, অন্যান্য বার রাস্তায় অনেক যানজট থাকে। গাড়ি পেতেও অনেক সমস্যা হয়। তবে এবার রাস্তায় তেমন কোন যানজট ছিল না। ফলে কর্মস্থলে ফিরতে তেমন কোন সমস্যা হয়নি।

 

 গার্মেন্টস শ্রমিক কবির হোসেন জানান, কাল থেকে কারখানা খোলা। তাই আজ ফিরে আসলাম। রাস্তায় তেমন কোন অসুবিধা হয় নি।  এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট নিয়ন্ত্রনে হাইওয়ে পুলিশের ব্যাপক নজরদারি লক্ষ করা গেছে।  কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানায়, যানজট নিরসনে আমরা কাজ করে যাচ্ছি। এখন পর্যন্ত মানুষজন বিনা যানজটেই যাতায়াত করছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন