Logo
Logo
×

বিশেষ সংবাদ

আইভীর ঈদ রাজবাড়ীতে শামীম ওসমানের আমেরিকায়

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৮ মে ২০২২, ০৮:১৭ পিএম

আইভীর ঈদ রাজবাড়ীতে শামীম ওসমানের আমেরিকায়
Swapno

# ঈদের দিনেই পরিবার নিয়ে দেশ ছাড়েন শামীম
# শুক্রবার সকালে শ্বশুরালয়ে পৌঁছান আইভী

 

করোনার আগে দেশের অন্যতম ঈদ জামাত আয়োজনের ঘোষণা দিয়েছিলেন সাংসদ শামীম ওসমান। তবে করোনার কারণে গত দুই বছরের সেটি সম্ভব হয়নি। গত দুই বছর করোনার ধকল কাটিয়ে এবারই স্বাভাবিকভাবে ঈদ উদযাপন করেছে দেশবাসী। তবে এবারের ঈদের জামাত বড় আয়োজনের ব্যাপারে কোন আগ্রহ দেখাননি এমপি শামীম ওসমান।

 

শুধু তাই নয়, ঈদের দিনই পরিবার-পরিজন নিয়ে আমেরিকার উদ্দেশ্যে রওনা হন শামীম ওসমান। গত একবছরের মধ্যে দ্বিতীয়বারের মত আমেরিকায়  গেলেন সাংসদ শামীম ওসমান। সাংসদের পুত্র অয়ন ওসমানের করা লাইভ ভিডিও বার্তায় এমপি শামীম ওসমান ঈদের শুভেচ্ছা জানান সবাইকে। এসময়  শামীম ওসমানের স্ত্রী লিপি ওসমান, তার ছেলে অয়ন ওসমান,

 

ছেলে বউ ও নাতি সফরসঙ্গী ছিলেন। তাছাড়া আমেরিকায় পৌঁছানোর পর নিউইয়র্কে করা অয়ন ওসমানের আরেক লাইভ ভিডিওতে শামীম ওসমানের শ্যালক বিসিবির পরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ টিটুকেও দেখা গেছে। পরিবার-পরিজন নিয়ে গতবছরও আমেরিকা ভ্রমণ করেন শামীম ওসমান। এবার ঈদুল ফিতরের আনন্দ তিনি আমেরিকায় থাকা বন্ধুবান্ধবদের সাথে ভাগাভাগি করবেন।

 

ঈদের দুদিন আগে এমপি শামীম ওসমান ঈদের পরপরই মাঠে নামার ঘোষণা দিয়েছিলেন। এই ঘোষণার পর আর তাকে ঈদুল ফিতরের সময় নিজ এলাকার মানুষের সাথে সৌজন্য স্বাক্ষাত কিংবা এলাকার নেতকর্মীদের সাথে কুশল বিনিময় করতে দেখা যায়নি। তার নির্বাচনী এলাকার ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার আওয়ামী লীগ নেতারা এই বিষয়টি জানিয়েছেন।

 

তারা বলছেন, করোনার কারণে গত দুই ঈদে এমপি সাহেবকে কাছে পাওয়া যায়নি, তবে তিনি দূর থেকে নানা সহযোগিতা করছেন এলাকার মানুষকে। তবে এবার সকলের প্রত্যাশা ছিল তারা তাদের জনপ্রতিনিধিকে কাছে পাবেন। তবে  এমপি সাহেব পরিবার পরিজন নিয়ে দেশের বাইরে যাওয়া সেটি সম্ভবপর হয়নি।

 

তবে শামীম ওসমানের ঈদউদযাপনের একেবারেই উল্টো ঈদ উদযাপন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। ঈদের আগের দিন থেকে এলাকার মানুষের সাথে সৌহার্দ্য বিনিময় করেন তিনি।

 

এছাড়া ঈদের দিন পরিবার-পরিজন-আত্মীয়স্বজন ও এলাকাবাসীর সাথে কুশল বিনিময় ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এছাড়া ঈদের দিন তার বাড়িতে শিশু কিশোরদের মিলনমেলা তৈরি হয়। ঈদ সালামিও দেন ছোটদের। ঈদের পরের দুইদিনও বিভিন্ন নেতাকর্মীরা ধারাবাহিকভাবে তার সাথে স্বাক্ষাৎ করেন এবং ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

 

টানা তৃতীয়বার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ার পর শত ব্যস্ততার মধ্যেও রাজবাড়িতে শ্বশুরালয়ে পরিবারের সাথে ঈদের ছুটিতে সময় কাটালেন ডা. সেলিনা হায়াৎ আইভী। শুক্রবার সকালে রাজবাড়ি জেলা শহরের সরকারি আদর্শ মহিলা কলেজের পেছনে অবস্থিত শ্বশুরালয়ে পৌঁছান আইভী। এসময় তার সাথে ছিল বড় ছেলে কাজী সাদমান হায়াৎ সীমান্ত।

 

এসময় তার শ্বশুরালয়ে শাশুড়ি কাজী  হাবীবা সালেহসহ পরিবারের অন্যান্য সদস্যরা তাকে স্বাগত জানান। এসময় রাজবাড়ি পৌরসভার মেয়র আলমগীর শেখ টিটু, আওয়ামী লীগ নেতা কাজী সাইফুল ইসলামসহ রাজবাড়ি শহরের গণম্যান্য ব্যক্তিরা মেয়র আইভীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

 

বিকেলে রাজবাড়ি জেলা সদরের পাচুরিয়ায় থাকা স্বজনদের বাড়িতে এবং কালুখালি উপজেলার স্বজনদের বাড়িতে সৌজন্য স্বাক্ষাতের জন্য যান।  শুক্রবার রাতে রাত্রিযাপন শেষে গতকাল শনিবার নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হন মেয়র আইভী।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন