ঈদুল ফিতর উপলক্ষে শাহ জালালের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ মে ২০২২, ০৭:২৪ পিএম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এড.তৈমুর আলম খন্দকার এর পক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন মো: শাহ জালাল সরদার। গত (৪ মে ) বুধবার দুপুর ২টায় নাসিক ১৮নং ওয়ার্ড নলুয়া রোড এলাকায় মো: শাহ জালাল সরদার এর উদ্যোগে ২০০ বক্স রান্না করা খাবার দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক এস.এম আসলাম, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন, অলম ইসলাম, রনি, সালাউদ্দিন, শাওন, পুলক, রায়হান, রাতুল, সাদী, শাওন, আকিব সহ প্রমূখ।


