মরহুম সাংবাদিক অনিক এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১০ মে ২০২২, ০৬:৫৯ পিএম
দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি ও সিদ্ধিরগঞ্জে ওয়ার্কিং জার্নালিস্ট ফোরামের সাবেক অর্থ সচিব সাংবাদিক মঞ্জুর আহমেদ অনিক এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মে) বিকালে সিদ্ধিরগঞ্জ পুলস্থ ওয়ার্কিং জার্নালিস্ট ফোরামের কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
এ সময় পরলোকগত অন্যান্য সাংবাদিকদের আত্নার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। ওয়ার্কিং জার্নালিস্ট ফোরামের সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দৈনিক আমাদের নতুন সময়ের নারায়ণগঞ্জ প্রতিনিধি মোশতাক আহমেদ শাওনের সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেনমাসুদুর রহমান দিপু,
শফিকুল ইসলাম আরজু, অপু রহমান, আল আমিন, আব্দুল কাইয়ুম, আসলাম, জাকির হোসেন, মোহাম্মদ আলী, বদিউজ্জামান, রাশেদুল কবির অনু, মো. সোহেল, বিশাল আহমেদ, সোহেল রানা, তোফাজ্জল হোসেন (মায়া),
সাইফুল্লাহ মো. খালিদ রাসেল ও সাংবাদিক মীর কাশেম, মো. মিথুন, মো. আল আমিন, মুন্না প্রমুখ। উল্লেখ্য,মরহুম মনজুর আহমেদ অনিক সাংবাদিকতায় তার বর্ণাঢ্য কর্মজীবনে সর্বশেষ দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি ছিলেন। এছাড়াও তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের আজকের ফরিয়াদ পত্রিকার ঢাকা প্রতিনিধি, ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’ (ইমক্যাব) এর নির্বাহী কমিটির নব-নির্বাচিত সদস্য এবং ওয়ার্কিং জার্নালিস্ট ফোরামের অর্থ সচিব ছিলেন।


