Logo
Logo
×

বিশেষ সংবাদ

ধোয়া তুলসী পাতা নন আরিফ মাসুদ বাবু

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১১ মে ২০২২, ০৮:৫৬ পিএম

ধোয়া তুলসী পাতা নন আরিফ মাসুদ বাবু
Swapno

# আওয়ামী লীগ সভানেত্রী বরাবর অভিযোগ
# সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত মাসুদ বাবুর সাঙ্গপাঙ্গরা

 

সোনারগাঁয়ের মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১৫ জুন। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তুমুল বাকযুদ্ধ শুরু হয়েছে। বেরিয়ে আসছে প্রার্থীতে নানা অসঙ্গতি-দুর্বলতা। পুরনো মামলা, কুকর্ম, উন্নয়নের নানা গাফলতি নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে নানা প্রচারণা। বর্তমান চেয়ারম্যান ও এবারের নির্বাচনে প্রার্থী এবং আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আরিফ মাসুদ বাবুও একেবারে ধোঁয়া তুলসী পাতা নন।

 

তার বিরুদ্ধেও নানা অপকর্মের ফিরিস্তি বের হচ্ছে। তাছাড়া গত দুই মেয়াদে চেয়ারম্যান থাকলেও স্থানীয়রা অভিযোগ করছেন তার সাঙ্গপাঙ্গদের কুকর্মে তিনি উন্নয়নের চেয়ে ব্যক্তিস্বার্থই বড় করে দেখেছেন। তার দলীয় মনোনয়ন ঠেকাতে একাট্টা হয়ে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বরাবর বাবুর কুকর্মের নানা ফিরিস্তি ও মামলা মোকদ্দমার প্রসঙ্গ টেনে অভিযোগ দেয়া হয়েছে।

 

গতকাল সোনারগাঁ উপজেলা আওয়ামী কৃষকলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহ্ জামাল তোতা কেন্দ্রীয় নেতৃবৃন্দ বরাবর নানা অভিযোগ দেন। অভিযোগে  তোতা উল্লেখ করেন, তিনি সোনারগাঁ থানার মোগরাপাড়া ইউনিয়ন এর বাসিন্দা। ১৯৮১ সালে মোগরাপাড়া ইউনিয়ন ছাএলীগ এর সাধারণ সম্পাদক ও থানা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক ও থানা ছাত্রলীগ এর ১ম সহ-সভাপতি ছিলাম এবং সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের ১ম

 

সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে দীর্ঘদিন দায়িত্ব পালন করি। সোনারগাঁ উপজেলা আওয়ামী কৃষকলীগের সভাপতির দায়িত্ব পালন করি, এছাড়াও মোগরাপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ৩৩ বছর চলমান ইউপি সদস্য থাকা কালীন ৩ মাস ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

 

গত ২০২১ সালের ৩ এপ্রিল সোনারগাঁ থানাধীন রয়েল রির্সোট হেফাজতে ইসলাম এর যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুল হক অবৈধভাবে এক নারীর সঙ্গে অবস্থান করায় আমার ছোট ছেলে হাজী শাহ্ মো: সোহাগ রনি, সাবেক সহ-সভাপতি, নারায়ণগঞ্জ জেলা ছাএলীগ, তার ফেইসবুক আইডি থেকে সর্বপ্রথম দেশবাসীকে লাইভের মাধ্যমে অবগত করে এবং মামুনুল হকের প্রশাসনের নিকট হস্তান্তর করায় তার অনুসারীরা ক্ষিপ্ত হয়ে আমার বসতবাড়ি ভাঙ্গচুর ও

 

লুটপাট করে বাড়ির সদস্যদের মারধর করে। তাই আমি মামুনুল হকের সমর্থকসহ ও অত্র ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়ের করি। পরবর্তীতে মোগরাপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু হেফাজতের মামলার এজাহারনামী আসামীদের নিজে বিজ্ঞ আদালত হতে জামিনে নিয়ে আসেন এবং বাবুসহ তার পালিত সন্ত্রাসী ও ক্যাডারগণ আমাকে মামলা উঠিয়ে নেয়ার জন্য প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে।

 

এছাড়াও ইউনিয়ন পরিষদে ছাত্রদলের ক্যাডার, মাদক ব্যবসায়ী, একাধিক মামলার আসামীদের নিয়ে নিজের জন্মদিন ও বিভিন্ন সরকার বিরোধী বিতর্কিমূলক অনুষ্ঠান পালন করায় ব্যস্ত। আরিফ মাসুদ বাবুর ছত্রছায়ায় তার পালিত সন্ত্রাসীরা মোগরাপাড়া ইউনিয়নে ত্রাশের রাজত্ব কায়েম করছে। তারা মাদকের গডফাদার।

 

তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একাধিক মামলা রয়েছে। এদিকে সাধারণ জনগণ ইউনিয়ন পরিষদে কোন সেবার জন্য আসলে  ( যমনঃ ১%, জন্মনিবন্ধন, ওয়ারিশ সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স ইত্যাদি) নূণ্যতম কোন সেবা পাচ্ছে না, হয়রানির স্বীকার হয় ও তথ্য কেন্দ্রে সেবার বিনিময়ে জনগনকে অতিরিক্ত অর্থ মাসুল দিতে হয়।

 

আরিফ মাসুদ বাবু আওয়ামী লীগের রাজনীতি করেও ২০১৯ সালে সে দলের বিরুদ্ধে দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী স্বতন্ত্র পার্টির সাথে এক হয়ে প্রচার প্রচারণা চালায়। এদিকে আমার ছোট ছেলে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার মনোনীত মহাজোটের প্রার্থী লিয়াকত হোসেন খোকা সাহেবের পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।

 

কিন্তু ষড়যন্ত্র করে আরিফ মাসুদ বাবুসহ ১ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার শিপন সরকার অবৈধ ক্ষমতায় থাকার জন্য ইউনিয়নের সীমানা জটিলতা তৈরি করে নিয়ে মিথ্যা মামলা করে (মামলা নং -৮৫০২/২০২১), মামলায় পরাজিত হয়ে বর্তমানে হেফাজতে ইসলাম মামলার আসামী ও পালিত সন্ত্রাসীদের নিয়ে সাধারণ জনগণকে ভয় দেখিয়ে জিম্মি করে রেখেছে যেন তাদের কুকর্মের কথা প্রকাশ না করে।

 

আরিফ মাসুদ বাবু তার পরিবারের দোহাই দিয়ে একের পর এর দূর্নীতি কর্মকান্ড করেই চলেছে। সরকারি জায়গা, নদী ও খাশ জমি দখল করে নতুন রেস্তোরা উদ্বোধনের নামে চাঁদাবাজি, মারামারি করেই চলছে। তার পালিত সন্ত্রাসীরা মোগরাপাড়া বাজার ও কাইকারটেক হাটের টেন্ডার নিয়ে সাধারণ জনগণকে কুপিয়ে জখম করে এবং তাদের নামে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়।

 

এসকল দিক আমি মুক্তিযোদ্ধা হিসেবে গ্রামবাসীকে অবগত করলে পরবর্তীতে ষড়যন্ত্র করে মোগরাপাড়া বাজার ও কাইকারটেক হাটের টেন্ডার জটিলতায় আমাকে আসামী করে আমার নামেও মামলা দিয়ে থাকে। আরিফ বাবু সাধারণ মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে এইভাবেই ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করে।এব্যাপারে ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন তিনি।

 

এদিকে এই অভিযোগের ব্যাপারে মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সেটি রিসিভ করেননি।
 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন