Logo
Logo
×

বিশেষ সংবাদ

ঢাকায় বেকা শ্রমিকদের বিক্ষোভ, বেপজায় স্মারকলিপি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১১ মে ২০২২, ১০:০৬ পিএম

ঢাকায় বেকা শ্রমিকদের বিক্ষোভ, বেপজায় স্মারকলিপি
Swapno

 

তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডের বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (১০ মে) দুপুরে তারা বিক্ষোভ করেন। এর আগে বেতন-বোনসা পরিশোধ না করে মালিক পালিয়েছেন অভিযোগ করে ঈদের দিন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অনশন করেন শ্রমিকরা।

 

সমস্যার সমাধান না হওয়ায় তারা বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) চেয়ারম্যানের কার্যালয় ঘেরাও করার উদ্দেশ্যে যান। তবে পুলিশ তাদেরকে বেপজা অভিমুখে যেতে দেয়নি জানিয়ে শ্রমিকরা বলেন, ১০ জনের একটি প্রতিনিধি দলকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। পরে প্রতিনিধি দল বেপজা চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান করেন।

 

এর আগে ২১ ও ২৭ এপ্রিল সিদ্ধিরগঞ্জের শিমরাইল-আদমজী সড়ক অবরোধ করেছিল এই শ্রমিকরা। এছাড়া ৩০ এপ্রিল নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা। এ ব্যাপারে নারায়ণগঞ্জ শিল্প পুলিশের (অঞ্চল-৪) সুপার আসাদুজ্জামান সাংবাদিকদের বলেছিলেন, ‘আমরা মালিকপক্ষের সঙ্গে কয়েকবার যোগাযোগ করেছি।

 

তারা বলেছিলেন শ্রমিকদের বকেয়া বেতন বুঝিয়ে দেবে। কিন্তু তা না করে মোবাইল বন্ধ রেখেছে। তাই তাদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।’ গত ২১ এপ্রিল হুট করেই প্রায় নয়শ শ্রমিকের এই কারখানাটি বন্ধ করে দেয় মালিকপক্ষ। তখন বিক্ষুব্ধ শ্রমিকদের ওপর জলকামান দিয়ে গরম পানি নিক্ষেপ এবং লাঠিচার্জ করেছিল শিল্পাঞ্চল পুলিশ এবং সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন