Logo
Logo
×

বিশেষ সংবাদ

জাতীয় ক্রীড়া পুরস্কার (মরণোত্তর) পেলেন হকি তারকা খাজা রহমতউল্লাহ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১২ মে ২০২২, ০৭:৪৭ পিএম

জাতীয় ক্রীড়া পুরস্কার (মরণোত্তর) পেলেন হকি তারকা খাজা রহমতউল্লাহ
Swapno

ক্রীড়াক্ষেত্রে গৌরবোজ্জ্বল ভূমিকার কারণে জাতীয় হকি দলের একসময়ের অপরিহার্য খেলোয়াড় ও বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ জাতীয় ক্রীড়া পুরস্কার (মরণোত্তর) ২০১৫ তে ভূষিত হয়েছেন। গতকাল বুধবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পুরস্কার গ্রহণ করেন প্রয়াত খাজা রহমতউল্লাহ'র সহধর্মিনী নাদিরা রহমতউল্লাহ।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সরকারি বাসভবন গণভবন থেকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। প্রসঙ্গত, খাজা রহমতউল্লাহ ১৯৬৪ সালের ৬ এপ্রিল নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৯ সাল থেকে হকি খেলা শুরু করেন। তিনি উদিতি স্পোর্টিং ক্লাব, সাধারণ বীমা, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেড- এর হকি খোলোয়ার ছিলেন।

 

তিনি ১৯৮০ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত প্রথম বিভাগ হকি লিগ, ১৯৮৪ থেকে ১৯৯২ সাল পর্যন্ত আন্তঃবিশ্ববিদ্যালয় হকি চ্যাম্পিয়নশিপ টুনার্মেন্ট এবং ১৯৮৪ থেকে ১৯৯২ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় হকি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন। তিনি ১৯৯০ সালে ঢাকা আবাহনী ক্রীড়াচক্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হকি টিমের অধিনায়ক ছিলেন।

 

তিনি ১৯৮৪ থেকে ১৯৯২ সাল পর্যন্ত ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড,দক্ষিণ কোরিয়া, চীন শীলঙ্কা, অস্ট্রেলিয়া, ওমান, হংকং এবং সিঙ্গাপুরে বিভিন্ন আন্তজার্তিক ম্যাচে বাংলাদেশ জাতীয় হকি দলের একজন অপরিহার্য খোলোয়াড় হিসেবে অংশগ্রহণ করেন। ১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম-সম্পাদক ছিলেন।

 

তিনি বাংলাদেশ হকি খোলোয়াড় ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ-সম্পাদক ছিলেন। ১৯৮৭ সালে ন্যাশনাল হকি চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড়ের পুরষ্কার লাভ করেন।

 

তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশ জাতীয় হকি দলের ম্যানেজার ও টেকনিক্যাল ম্যানেজারের দায়িত্ব পালন করেন। খেলাধুলায় অবদানের জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাধারণ বীমা ‘ব্লু’ অর্জন করেন। তিনি ২০১৭ সালের ২৪ অক্টোবর ইন্তেকাল করেন। ক্রীড়া গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিরূপ খাজা রহমতউল্লাহকে জাতীয় ক্রীড়া পুরষ্কার (মরণোত্তর) ২০১৫ প্রদান করা হলো।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন