জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃজ্ঞতা জানায়-এস.এম.আহসান হাবিব
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ মে ২০২২, ১০:১৩ পিএম
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন’কে ফুলের শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ। গতকাল (১২ মে) বৃহস্পতিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন।
এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ হায়দার আলী পুতুল, নুর ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম আহসান হাবিব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আইয়ুব আলী, ধর্ম বিষয়ক সম্পাদক গাজী আব্দুল রশিদ,
সমাজ কল্যাণ সম্পাদক আতাউর রহমান, কোষাধ্যক্ষ কামাল দেওয়ান, উপ দপ্তর সম্পাদক সানাউল্লাহ তালুকদার, নাসিক ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির। এসময় মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এস.এম আহসান হাবিব বলেন, আমি প্রথমে মহান রাব্বুল আলামিন এর দরবারে শুকরিয়া জানায়। পাশাপাশি শত নয়,
হাজার নয়, সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালীর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, ডিজিটাল বাংলাদেশের রুপকার, আমাদের আস্তার প্রতিক, আমাদের নির্বলতার শেষ ঠিকানা জননেত্রী শেখ হাসিনা যে আশা নিয়ে, যে স্বপ্ন নিয়ে আমাদের হৃদয়ের বন্ধন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ও আমাদের আস্তার প্রতিক,
নারায়ণগঞ্জের রাজনৈতিক শিক্ষা গুরু হিসেবে যে নি আমাদের মাঝে প্রতিষ্ঠিত হয়েছেন, তার কর্ম দিয়ে ও কর্মকান্ড দিয়ে পূর্ণরায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছে বলে আমি জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃজ্ঞতা জানায় এবং মহানগর আওয়ামীলীগের পক্ষ থেকে অভিনন্দন জানায়। আল্লাহর কাছে প্রার্থনা করব বিগত সময় আনোয়ার ভাই জেলা পরিষদ যেভাবে পরিচালিত করেছিলেন,
আল্লাহ পাক যাতে তাকে সেই ভাবেই সুস্থ্য ও সুন্দর ভাবে জেলা পরিষদ পরিচালনা করায়। এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সদস্য শামীম খান, উত্তম কুমার, রমজান আলী, সোহরাব হোসেন, সুমি আক্তার, মোশারফ হোসেন জনি, আলী হাসান সজিব, এপোম, বি.এম আমির হোসেন সহ প্রমূখ।


