Logo
Logo
×

বিশেষ সংবাদ

কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত সাংবাদিক রশিদ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৪ মে ২০২২, ০৪:৪৬ পিএম

কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত সাংবাদিক রশিদ
Swapno

# সংবাদ প্রকাশের জেরেই এই হামলা

 

কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত হয়েছে দৈনিক অগ্রবানী পত্রিকার নির্বাহী সম্পাদক মো.রশিদ চৌধুরী। আজ ১৩ই এপ্রিল শুক্রবার রাত সাড়ে ৮টায় মাসদাইর হয়ে বোয়ালিয়া খাল সড়কে আসার সময় ভূঁইয়াপাড়া এলাকার কাছে এ ঘটনা ঘটে। পরে ভিক্টোরিয়া হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক ঢাকা  মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

 

এদিকে, এ ঘটনার খবর পেয়ে রশিদের পিতা স্বপন চৌধুরী হাসপাতালে আসে। তবে সন্তানের অবস্থা দেখে অজ্ঞান হয়ে পড়ে যায়। বর্তমানে তার পিতাও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এ বিষয়ে কথা হলে আনন্দ টিভির সাংবাদিক সৈয়দ সিফাত লিংকন জানান, রশিদের অবস্থা গুরুতর। অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিক্যালে নিয়ে যাচ্ছি। 

 

রশিদ জানিয়েছে কিশোর গ্যাং এর বুইট্টা মাসুদ, শান্তসহ কয়েকজন তাকে পথরোধ করে ছুড়ি দিয়ে আঘাত করেছে। রশিদ জানিয়েছে, বিভিন্ন পত্রিকায় মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নিউজ করায় তার সাথে মিলে রশিদ সংবাদ প্রকাশ করেছে।  সেই জের ধরে অতর্কিত হামলা চালানো হয়েছে। তার সাথে জসিম নামে অপর একজনকেও ছুরিকাঘাত করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন