Logo
Logo
×

বিশেষ সংবাদ

পুলিশ আমাদের ও বাংলাদেশের গৌরব : মেয়র আইভী

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ মে ২০২২, ০৫:১১ পিএম

পুলিশ আমাদের ও বাংলাদেশের গৌরব : মেয়র আইভী
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেচেন, যত দিন এই বাংলাদেশ থাকবে ততদিন শেখ মুজিব বেঁচে থাকবে, বেঁচে থাকবে তার আত্মীয়-স্বজন সহ যারা ১৫ই আগস্টে শহীদ হয়েছেন। কি নির্মমভাবে শেখ রাসেলসহ পুরো পরিবারকে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধু ঠিকই বলে ছিলেন পাকিস্তানি আর্মিরা আমাদের কিছু করতে পারে নাই।

 

কিন্তু বাংলার কিছু কুলাঙ্গাররা নির্মমভাবে নিষ্ঠুরভাবে জাতীর পিতাসহ সকলকে হত্যা করেছিল। ইতিহাসের জঘন্ন একটি কাজ করেছিল। কোন দিন আমরা তাদের ক্ষমা করব না। ধন্যবাদ জানাই বাংলাদেশ পুলিশকে এত সুন্দর করে নাটকটি পরিচালনা করা জন্য, ভবিষ্যতে আমাদের নতুন প্রজন্ম নাটকটি দেখে বুঝতে পারবে কি নিষ্ঠুর ভাবে নির্মমভাবে বঙ্গবন্ধুসহ তার পরিবারকে হত্যা করা হয়েছে।

 

আশা করি আমাদের দেশের ৬৪ জেলাসহ বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষের মাঝে এই নাটকটি পৌছে দেওয়া হবে। পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি, পুলিশ আমাদের জন্য ও বাংলাদেশের জন্য অনেক গৌরবের, তারা অনেক ভাল কাজ করে পরিবেশ পরিচিতির কারণে তারা হয়তো প্রকাশ করতে পারেনা। কিন্তু বাংলাদেশে এমন কোন কাজ নেই যে তারা করে নাই।

 

তারা আছে বলেই নিশ্চিন্তে আমরা ঘুমাতে পারি, তাদের কাছে অনেক বেশি আশা করি পাইনা বলে অনেক সময় ক্ষিপ্ত হয় অনেক কিছু বলে ফেলি। কিন্তু সত্যিকার বলতে তারা আমাদের ও বাংলাদেশকে অতন্ত চেষ্টা করছে অনেক কিছু দিতে।গতকাল (১৩ মে) সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ পুলিশ থিয়েটার এর প্রযোজনা ১৫ আগস্ট ১৯৭১ সালের নৃশংস হত্যাকান্ডের উপর ইতিহাস-আশ্রয়ী গবেষণালব্ধ 

 

“অভিশপ্ত আগস্ট”নাটক প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহেদুল আলম এর সভাপতিত্বে  অভিশপ্ত আগষ্ট নাটকটি পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলন করেন ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান। নাটকটির রচনা ও নির্দেশনা করেন জেলা পুলিশ পরিদর্শক মো.জাহিদুল রহমান।

 

 এসময় আরও উপস্থিত ছিলেন, নাসিক ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, সদর উপজেলার নির্বাহী অফিসার সহ অন্যান কর্মকর্তাবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন