Logo
Logo
×

বিশেষ সংবাদ

জুতা নিয়ে শহীদ মিনার বেদিতে বিএনপি নেতা কর্মীরা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৫ মে ২০২২, ০৫:২১ পিএম

জুতা নিয়ে শহীদ মিনার বেদিতে বিএনপি নেতা কর্মীরা
Swapno

# নগরীতে সমালোচনার ঝড়

 

সন্ত্রাস নৈরাজ্য ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির সভায় দলীয় নেতা কর্মীরা নারায়ণগঞ্জ শহীদ মিনার বেদিতে জুতার পায়ে দাঁড়িয়ে নেতাদের বক্তব্য শ্রবণ করেন।  এতে করে শহীদদের প্রতি অবমাননা করেছেন বিএনপি নেতারা। সভায় উপস্থিত বিএনপি নেতা থেকে শুরু করে ও সাংবাদিক সহ সর্বসস্তুরের সচেতন মহল ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

 

সেই সাথে শনিবার ১৪ মে দুপুরে বিএনপির প্রতিবাদ সভায় জেলার নেতাদের অনুগতরা পায়ে জুতা নিয়ে শহীদ মিনারের বেদিতে উঠে। প্রতিবাদ সভায় বিএনপির একাধিক নেতা কর্মী জুতা পায়ে বেদীতে উঠতে দেখা যায়। একই সাথে অনেক নেতৃবৃন্দ জুতার পায়ে দাড়িয়ে সিনিয়র নেতাদের বক্তব্য শুনেন। পাশা পাশি অনেকে নেতাদের সাথে ছবির তোলার জন্য জুতা পায়ে নিয়ে বেদিতে উঠেন।

 

সচেতন মহল বলছেন  কর্মীরা ভাষা শহীদদের অবমাননা করে নেতাদের সাথে নিজের ছবি তোলার জন্য হুমড়ি খেয়ে পড়ায় তার মানুষের মাঝে দলের নেগেটিব প্রভাব ফেলে। এছাড়া নগরবাসি প্রশ্ন তোলেন যারা ভাষা শহীদের সম্মান দিতে জানে না তারা আবার কি করে মানুষের অধিকার আদায়ে কাজ করবে।  সেখানে উপস্থিত নেতাকর্মী ও মিডিয়া কর্মীরা এতে ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান, 

 

যারা দেশের এই বীর সন্তানদের ভাষা শহীদদের অসম্মান করে, জুতা পড়ে শহীদ মিনারে যে উঠতে হয়না সেটা জানেনা তাদের এখানে আসার প্রয়োজনই বা কি। বিএনপির মত একটি বড় দলের এমন পদে থাকা নেতাদের কাছ থেকে এমন আচরণ কোনভাবেই সহ্য করা যায়না।

 

অন্য দিকে মঞ্চে বসা ছিলেন জেলা বিএনপির সিনিয়র নেতৃকবৃন্দ। তারাও তাদের অনগত নেতা কর্মীদের বেদিতে উঠতে নিষেধ করলেও কর্মীরা তাদের কথায় কোন কর্নপাত করেন নাই। জুতার পায়ে বেদিতে উঠা নিয়ে বিএনপির নেতা কর্মীদের তান্ডব জ্ঞানহীন কাজ সচেতন মহল ধিক্কার জানান। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক রবির সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তার নাম্বা ব্যস্ত পাওয়া যায়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন