পুলিশ থিয়েটার এর প্রযোজনায় “অভিশপ্ত আগস্ট” নাটক মঞ্চস্থ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ মে ২০২২, ০৫:৩৬ পিএম
বাংলাদেশ পুলিশ থিয়েটার এর প্রযোজনা ১৫ আগস্ট ১৯৭১ সালের নৃশংস হত্যাকাণ্ডের উপর ইতিহাস-আশ্রয়ী গবেষণালব্ধ “অভিশপ্ত আগস্ট” মঞ্চ নাটক এর আয়োজন করা হয়। গতকাল (১৪ মে) সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি এ নাটক অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।
আরও উপস্থিত ছিলেন, “অভিশপ্ত আগষ্ট” নাটকটি পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহেদুল আলম, জেলা প্রশাসক আলহাজ্ব আনোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই সহ জেলার বিভিন্ন থানার কর্মকর্তা বৃন্দ।


