Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জ ক্লাবে ফুলের শুভেচ্ছায় সিক্ত ডিআইজি হারুন

Icon

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৭ মে ২০২২, ০৪:০৭ পিএম

নারায়ণগঞ্জ ক্লাবে ফুলের শুভেচ্ছায় সিক্ত ডিআইজি হারুন
Swapno

নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় ‘বাংলার সিংহাম’ উপাধি পাওয়া পুলিশের ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মো: হারুন অর রশিদকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ ক্লাবের নেতৃবৃন্দ । ১৫ মে রবিবার রাতে নারায়ণগঞ্জ ক্লাবে আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি এম সোলায়মান ও বর্তমান সভাপতি আসিফ মাহমুদ মানু।

 

এসময় নারায়ণগঞ্জ ক্লাবের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এখানে উল্লেখ্য ডিআইজি হারুন অর রশিদ নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের একজন সদস্য হিসেবে রয়েছেন।  প্রসঙ্গত ২০১৮ সালের শেষ দিকে নারায়ণগঞ্জে যোগদানের পর থেকে প্রশংসার পাত্রে পরিণত হয়ে উঠতে থাকেন তৎকালীন পুলিশ সুপার হারুন অর রশিদ। রাজনীতিকদের কারো কারো জন্য তিনি অভিশাপ হলেও নগরবাসী তাকে আশীর্বাদ হিসেবেই গ্রহণ করেছিল।

 

তিনি একের পর এক অভিযান চালিয়ে আলোচনায় চলে আসেন। এমনকি ক্ষমতাসীন দলের বিতর্কিতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে বেশ প্রশংসিত হয়েছেন। তখন চাঁদাবাজ, ভূমিদস্যু, সন্ত্রাসী, জুয়ারী,

 

মাদক ব্যবসায়ী সহ বিতর্কিতদের বিরুদ্ধে দফায় দফায় ব্যবস্থা গ্রহণ করে আসছিলেন। ক্ষমতাসীন দলের প্রভাবশালীদের কাউকে ছাড় দেননি। যেকারণে প্রশংসার ধারবাহিকতায় তাকে সিংহাম ও ফাটাকেস্ট উপাধি দেয়া হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন