মেয়র আইভীর সাথে অতিরিক্ত ডিআইজি সুলতানা খানমের সাক্ষাৎ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৭ মে ২০২২, ০৭:১৩ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি রোকফার সুলতানা খানম। সোমবার (১৬ মে) দুপুরে নগরীর নিতাইগঞ্জে নগরভবনে মেয়রের কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি। এই সময় অতিরিক্ত ডিআইজি রোকফার সুলতানা খানম ফুল দিয়ে মেয়র আইভীকে শুভেচ্ছা জানান।
প্রতিত্তুরে উষ্ণ অভ্যর্থনা জানান সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীও। এর আগে রোববার রাতে সিটি মেয়র ডা. আইভীর সাথে তার বাড়িতে সাক্ষাৎ করেন সদ্য পদোন্নতি পাওয়া আলোচিত পুলিশ কর্মকর্তা ডিআইজি হারুন অর রশীদ। তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশের সাবেক এসপি।


