Logo
Logo
×

বিশেষ সংবাদ

নিখোঁজের চারদিন পর ইটভাটায় মিলল যুবকের লাশ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৯ মে ২০২২, ০৪:৩৪ পিএম

নিখোঁজের চারদিন পর ইটভাটায় মিলল যুবকের লাশ
Swapno

নিখোঁজের চারদিন পর পরিত্যক্ত ইটভাটা থেকে  সিয়াম সরদার নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মে) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের গঞ্জকুমারিয়া গ্রামের পরিত্যক্ত ইটভাটা থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বাবা আবু কালাম সরদার জানান, সিয়াম অটোরিকশা নিয়ে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় চলাচল করতো।

 

গত ১৩ মে দুপুরে বাসা থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। ওই রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন তিনি তবে মঙ্গলবার পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। রাতে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে গঞ্জকুমারিয়া গ্রামের ঘটনাস্থলে গিয়ে দেখেন তার ছেলে সিয়ামের মরদেহ।

 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুবেল আহমেদ জানান, রাতে একটি পরিত্যক্ত ইটভাটায় মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবরদেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 

পরে পরিবারের লোকজন এসে সিয়ামের মরদেহ বলে শনাক্ত করেছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর মরদেহ গুম করতে সেখানে ফেলে গেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন