ফেসবুকে কল্যাণে হারিয়ে যাওয়া সন্তানের খোঁজ পেলেন মা
আরিফ হোসেন
প্রকাশ: ১৯ মে ২০২২, ০৪:৪৮ পিএম
ফতুল্লার মাসদাইর বাজার এলাকা থেকে ছাব্বির নামে একটি ৭ বছরের শিশু হারিয়ে যায়। শিশু ছাব্বিরের পরিবার অনেক খোজাঁখুজির পরেও কোন রকম সন্ধান পাননি। মঙ্গলবার (১৭মে ) সকালে মাসদাইর বাজার এলাকা থেকে ৭ বছরের শিশু ছাব্বির হারিয়ে যায়। হারিয়ে যাওয়া শিশু ছাব্বির মাসদাইর বাজার থেকে প্রথমে নারায়নগঞ্জ রেল স্টেশন যায় সেখান থেকে ট্রেনে উঠে পাগলা স্টেশনে নামার পর পাগলা বাজারসহ বিভিন্ন জায়গায় ঘোরাফেরা এবং কান্না করছিল।
এমতাবস্থায় লোকজন ও ব্যবসায়ীরা শিশুটির পরিবারের সন্ধান জানতে বিভিন্ন ভাবে প্রশ্ন করে ছেলেটি প্রথমে কিছুই বলছিলো না। পরবর্তীতে শিশুটি তার পরিচয় জানায় তার বাসা মাসদাইর বাজার ,তার পিতার নাম সালাম ড্রাইভার ও মাতার নাম তানিয়া তারপরেও অনেক ভাবেখোজঁ নিয়েও ছাব্বিরের পরিবারের সন্ধান পাওয়া যায়নি ।
পরবর্তীতে শিশু ছাব্বিরের দায়িত্ব কেউ নিতে চা”্ছলি না এমতাবস্থায় পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির কোষাধ্যক্ষ জাহিদ হাসান বেলাল তার নিজ বাসায় শিশু ছাব্বিরকে সন্তান স্নেহে রাত্রি যাপন করায় এবং তিনি তার সামাজিক ফেসবুকে শেয়ার করে প্রাপ্তির সংবাদটি ছড়িয়ে দেন । পরবর্তীতে মাসদাইর এলাকার এক সংবাদকর্মী সামাজিক মাধ্যমে প্রাপ্তির সংবাদটি দেখতে পান এবং হারিয়ে যাওয়া শিশু ছাব্বিরের পরিবারকে জানান ।
১৮ই মে বুধবার সকালে পাগলা বাজার ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির কোষাধ্যক্ষ জাহিদ হাসান বেলালের বাসায় শিশু ছাব্বিরের মা ও তার ছোট ভাই আসলে সঠিক যাচাই করে পাগলা বাজার ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির সকল নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকদের সামনে রেখে ৭ বছরের শিশু ছাব্বিরকে তার কাছে হস্থান্তর করা হয়।
এবিষয়ে জাহিদ হাসান বেলাল বলেন,আজ সত্যিই ভালো লাগছে হারিয়ে যাওয়া শিশুটিকে একদিনের মধ্যে তার মায়ের কাছে আমরা হস্থান্তার করতে পেরেছি।
এ বিষয়ে পাগলা বাজার ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব বলেন, রাত হওয়াতে ছেলেটির দায়িত্ব কেউ নিতে চাচ্ছিলো না কিন্ত জাহিদ হাসান বেলাল ভাই তার নিজ বাসায় সন্তান স্নেহে রাত্রি যাপন করিয়েছিলো এমনকি উনি বলেছিলেন যতদিন না শিশুটির পরিবারের সন্ধান না
পাওয়া যাবে ততদিন আমি এই শিশুটির আমার জিম্মায় যত্ন সহকারে রাখবো ।বেলাল ভাই যে কাজটি করেছে তা সত্যিই প্রশংসানীয়।শিশুটিকে তার মায়ের কাছে হস্থান্তর করতে পেরে আনন্দিত।


