Logo
Logo
×

বিশেষ সংবাদ

‘শ্রমিকের সমস্যা নিয়ে ভাবার সময় কারো নেই’

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৯ মে ২০২২, ০৫:২২ পিএম

‘শ্রমিকের সমস্যা নিয়ে ভাবার সময় কারো নেই’
Swapno

শ্রমিক জাগরণ মঞ্চের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে শ্রমিক শ্রেণির বাজেট শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) সকাল ১১টায় এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক জাগরণ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর আলম গোলক। নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এস এম আব্দুসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল বাসার, সাংগঠনিক সম্পাদক সবুজ, জয়িতা রহমান, 

 

নদী আক্তার, সাদিয়া শৈতী, পলাশ, রানা, সুমন, ইমন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম গোলক বলেন, ‘সামনের মাসেই নতুন বাজেট। আসন্ন বাজেটে নিয়ে গরীব মানুষ ও শ্রমিক মেহনতি মানুষকে নিয়ে কারও তেমন কোনো মাথা ব্যাথা নাই। শ্রমিকশ্রেণির আর্থিক সমস্যা নিয়ে ভাবার কারোরই সময় নাই।

 

অথচ শ্রমিকের মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করা কষ্টের টাকায় মন্ত্রী, এমপি, মেয়র, আমলা, সেনাবাহিনী, পুলিশ বাহিনীসহ সরকারি চাকুরিজীবীদের বেতন বাড়বে। গত বাজেটে বরাদ্দ হওয়া ন্যূনতম মজুরি ৮৩০০ টাকা শ্রমিকরা এখনও পায়নি। অন্যদিকে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, বাড়িভাড়া, গাড়িভাড়া. বাচ্চাদের শিক্ষার খরচ, চিকিৎসা খরচ দিন দিন বেড়েই চলেছে।

 

তাই যে যাই বলুক আগামী বজেটে যদি ষড়যন্ত্রকারী দালালদের খপ্পরে পরে গার্মেন্টস শ্রমিকদের জন্য আগামী বাজেটে রেশনিং চালু না করা হয় এই সরকারের পতন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।’ তিনি আরও বলেন, ‘শ্রমিক শ্রেণির ৬ দফা দাবি মেনে নিতে হবে। দাবিগুলো হলো- সকল শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে, শ্রমিকদের সন্তানদের জন্য অবৈতনিক আধুনিক বিজ্ঞাানভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে,

 

শ্রমিকদের আবাসন সংকট নিরসনসহ শ্রমিকের ৫ সদস্যের পরিবারের জন্য ন্যায়সংগত যৌক্তিক ন্যূনতম মিজুরি ২০ হাজার টাকা নির্ধারণ করতে হবে, প্রত্যেকটি শ্রমিক অঞ্চলে শ্রমিক হাসপাতাল নির্মাণ করতে হবে, সাত কর্মদিবসের মধ্যে বেতন পরিশোধ করা, ৮ ঘন্টা কাজ শেষে ওভার টাইম দেয়া, শ্রমিক ছাঁটাই নির্যাতন বন্ধ করা ও সংগঠন করার অধিকারসহ শ্রমিক অঞ্চলসমূহে নারী নির্যাতন ধর্ষণ রোধে পুলিশি টহল বৃদ্ধি, 

 

সিসি ক্যামেরা স্থাপনসহ পুলিশ অভিযোগ বক্স ও পুলিশ বক্স নির্মাণ করতে হবে, বাংলাদেশের শ্রম আইনের শ্রমিক বিরোধী কালো আইন সমূহ বাতিল করে আইএলও কনভেশন অনুযায়ী শ্রমিক কল্যাণমুখী গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়ন করতে হবে।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন