Logo
Logo
×

বিশেষ সংবাদ

বাড়ছে খুনের ঘটনা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২০ মে ২০২২, ০৬:৫৫ পিএম

বাড়ছে খুনের ঘটনা
Swapno

# কিশোরগ্যাংয়ের থাবায় বাড়ছে খুনের ঘটনা
# পরিবারের অভিভাবকদের সচেতন থাকতে হবে : এসপি

 

হঠাৎ করেই বেড়েছে নৃশংস খুনের ঘটনা। তুচ্ছ ঘটনায় বীভৎস কায়দায় খুন করা হচ্ছে। লাশ গুম করতে খন্ডবিখন্ড করা হচ্ছে। আবার আগুনে পুড়িয়েও হত্যার চেষ্টা হচ্ছে। পারিবারিক দ্বন্দ্ব, আর্থিক সংকটসহ নানা কারণে ঘটছে এসব খুন। একের পর এক নৃশংস খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জনমনে। যদিও চাঞ্চল্যকর কয়েকটি ঘটনার ক্লু বের করতে পেরেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

এর পরও উদ্বেগ-উৎকণ্ঠা কমছে না। এদিকে নারায়ণগেঞ্জ একদিনে চার লাশ উদ্ধার করেছে পুলিশ প্রশাসন।  সচেতন মহল মনে করেন এখনি যধি খুন কিশোর অপরাধ দমানোর জন্য আহবান জানালেও অপরাধ কমানো যাচ্ছে না। আর এজন্য প্রশাসন থেকে পরিবারের অভিবাবকদের বরাবরই সন্তারদের প্রতি খোজ রাখার আহবান জানানো হয়।


সম্প্রতি কয়েকটি ঘটনা বিশ্লেষণে নৃশংসতার চিত্র ফুটে ওঠেছে। ফতুল্লার ইসদাইর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ধ্রুব চন্দ্র দাস (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় ৬ কিশোরকে গ্রেপ্তার করেছে ফতুল্লা থানা পুলিশ। মঙ্গলবার (১৭ মে) রাত সাড়ে আটটার দিকে ওই কিশোরকে ছুরিকাঘাত করেন দুর্বৃত্তরা। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া দশটার দিকে মৃত ঘোষণা করেন।


নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় ইয়াছিন মিয়া (২৩) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মে) সকাল ৮টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি ‘আমেরিকান সিটি’ নামের একটি রেস্টুরেন্টে কাজ করতেন।

 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ফারুক বলেন, সকালে এশিয়ান হাইওয়ে রোডের কাঞ্চন কালাদী এলাকায় বেপরোয়া গতিতে চলছিল চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান। এ সময় কাভার্ডভ্যানটি ইয়াছিনের সাইকেলে ধাক্কা দেয় । সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান ইয়াছিন।


নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে ডিক্রিচর এলাকার সিয়াম সরদার (১৭) নামে অটো ইজিবাইক চালক কিশোরের মরদেহ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।  মঙ্গলবার ১৭ মে রাতে আনসার আলীর ইট ভাটা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়। যার মামলা নম্বর ২২। অপর দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মে) ভোর ৫ টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ৭নংওয়ার্ড নাসিংগল মসজিদ এলাকার ডোবার পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।


অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন কথায় কথায় খুনোখুনির পেছনে পরকীয়া, অসহিষ্ণুতা, অতিমাত্রায় ক্ষোভ, মাদকের অর্থ জোগাড়, ইন্টারনেটের অপব্যবহার, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক বৈষম্য, নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় কাজ করছে। মানুষের মাঝে দিন দিন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে নিষ্ঠুরতা। আর এই নিষ্ঠুরতার প্রভাব এখন সামাজিক পর্যায় ব্যপক আকারে ছড়িয়ে পরছে। সেই সাথে পাড়া মহল্লায় কিশোরগ্যাং অপরাধ বেরেই চলছে। তাদের সামাজিক ব্যক্তিরা পর্যন্ত নিয়ন্ত্রনে নিয়ে আসতে পারছে না।


জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, এর থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে সামাজিক, রাজনৈতিকভাবে সচেতনতার পাশাপাশি আন্দোলন গড়ে তুলতে হবে। সেই সাথে সকল ধরণের অপরাধ প্রতিরোধ করতে হবে। পাশাপাশি পরিবারের অভিভাবকদের সচেতন থাকতে হবে। সর্বোপরি পারিবারিক ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এসকল অপরাধ কমে আসবে বলে মনে করি। সেই সঙ্গে সমাজ ব্যবস্থার সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরও সচেতন হতে হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন