Logo
Logo
×

বিশেষ সংবাদ

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মহিলা পরিষদের বিক্ষোভ মিছিল

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২০ মে ২০২২, ০৮:১৩ পিএম

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মহিলা পরিষদের বিক্ষোভ মিছিল
Swapno

ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা আন্দোলন উপপরিষদ। বৃহস্পতিবার (১৯ মে) বিকেল চারটায় জেলা সংগঠন কার্যালয় থেকে শুরু হয়ে ২নং রেলগেইট হয়ে প্রেস ক্লাব পর্যন্ত এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তীর সভাপতিত্বে সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতি আনজুমান আরা আকসি,

 

সাধারণ সম্পাদক অ্যাড. হাসিনা পারভীন, সংগঠন সম্পাদক প্রীতিকণা দাস, লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম ও আন্দোলন সম্পাদক শোভা সাহা বক্তব্য প্রদান  করেন। বিক্ষোভ মিছিলে জেলা ও পাড়ার সদস্যরা অংশগ্রহণ করেন। বক্তরা বলেন, বর্তমানে প্রতিমাসে তো বটেই, প্রতিদিনই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। তেল, চাল, ডাল,

 

আটা, পিঁয়াজ, মরিচ, দুধ, চিনিসহ প্রতিটি পণ্যের দাম উর্ধ্বগতি দ্বিগুণ-তিনগুণ হয়েছে। ফলে বাসা ভাড়াও বৃদ্ধি পেয়েছে। জনজীবন চরম দুর্ভোগ ও অভাবের শিকার। একই সাথে সরকারিভবে গ্যাস, পানি, বিদ্যুৎ ও পরিবহনের মতো সেবা সার্ভিসের মূল্য দফায় দফায় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আরও বেশি অসহায় হয়ে পড়েছে। কারণ দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি পেয়েছে সেভাবে তাদের উপার্জন বৃদ্ধি পায়নি।

 

বরং করোনাকালীন সময়ে অনেকে কাজ হারিয়েছে, বেকারত্ব বেড়েছে, অনেকের উপার্জন কমেছে। অভাব অনটনের কারণে পারিবারিক অশান্তি ও কলহ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে নারীরা বেশি নির্যাতনের শিকার হচ্ছে। মহিলা পরিষদের নেতৃবৃন্দ আরও বলেন, গণমাধ্যমে এসব বিষয় নিয়মিত প্রচার হলেও সরকারের পক্ষ থেকে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তেমন কোন পদক্ষেপ নেয়া হয়নি।

 

তাই সরকারের কাছে জোর দাবি আইন প্রয়োগ করে দ্রুত বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হবে। তেল, চাল, ডাল, আটা, পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমাতে হবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য এবং পরিবহন ভাড়া কমাতে হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন