Logo
Logo
×

বিশেষ সংবাদ

কিশোরগ্যাংয়ের হানাহানি-খুনোখুনি

Icon

পরিচয় প্রকাশ গুপ্ত

প্রকাশ: ২১ মে ২০২২, ০৬:৫৫ পিএম

কিশোরগ্যাংয়ের হানাহানি-খুনোখুনি
Swapno

 # নারায়ণগঞ্জে মহামারির মতো ছড়িয়ে পড়েছে
 # ত্রিভুজ প্রেম, জুনিয়র-সিনিয়র বিবাদ এবং প্রভাব বিস্তারই এর মূল কারণ

 

নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের হানাহানি ও মারামারি মহামারির মতো সারা জেলায় ছড়িয়ে পড়েছে। গত মঙ্গলবার (১৭ মে)ফতুল্লা থানার ইসদাইর রাবেয়া স্কুলের সামনে ধ্রুব চন্দ্র দাস (১৭) নামে উক্ত স্কুলের এক দশম শ্রেনীর ছাত্র তার সহপাঠিদের ছুরিকাঘাতে নিহত হয়েছে। এ ব্যাপারে ধ্রুবর পিতা ইসদাইর অধিবাসী মাধবচন্দ্র দাস ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেছে।

 

পুলিশ এ মামলায় ৬ জনকে গ্রেফতার করেছে। জানা গেছে, কিশোরদের মাঝে জুনিয়র-সিনিয়র দ্বন্দ্বে এ খুনের ঘটনা ঘটে। এর আগে গত রোববার (১৫ মে)  রাতে দেওভোগ জিউস পুকুর পাড়ে সুব্রত মন্ডল (১৯) নামে এক তরুনকে সঙ্গবদ্ধ কিশোর দল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে। সুব্রতকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার প্রো এ্যাকটিভ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পারিবারিক সূত্র জানিয়েছে, অবস্থার অবনতি ঘটায় গতকাল সকাল থেকে সুব্রতকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এ ঘটনায় সুব্রতর বড়বোন লিপি মন্ডল নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হামলাকারী সায়েম ওরফে ইয়াবা সায়েম, সাজিদ, বাবু, দোলন, আল আমিন, রাকেশ, তনয়, প্রণয়, নিরব, সুদেব, অনীক, রাজিব, প্রিতম, নোমান ও রিয়াদ সহ এক ডজন কিশোরকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।

 

তবে, পুলিম এ পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। অভিযোগ রয়েছে, ডি এন রোডের  হানিফ মোল্লার ছেলে জামিল মোল্লার পাওনা ৯শ’ টাকা চাইতে গিয়ে বাদানুবাদ থেকে সায়েম ও সাজিদের সঙ্গে সুব্রতের হাতাহাতি মারামারি থেকে হঠাৎ করেই দেশীয় অস্ত্রের কোপাকোপি শুরু হয়। এর  এক সপ্তাহ আগে শহরের জিমখানায় কিশোর গ্যাং নেতা রকি-মোহন-রেহানকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় একই এলাকার আরেক গ্রুপ নেতা শাহ আলম, আলম চান,

 

লাল চান ও তানভীর। শাহআলম, আলম চান ও লালচান পরষ্পর সহোদর এবং তানভীর তাদের ভাগ্নে। অভিযোগ রয়েছে, এলাকায় মাদক বিক্রি নিয়ে এখানে প্রায়ই দুটি মাদক বিক্রেতা গ্রুপে সংঘর্ষ বাঁধে। মাদক বিক্রেতারা তাদের সংঘর্ষে কিশোর গ্যাংও ব্যবহার করে। জিমখানার কিশোর গ্যাং মাদক বিক্রির সঙ্গে  ছিনতাইয়েও জড়িত। এলাকায় প্রভাব বিস্তার নিয়েও তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে।

 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নারায়ণগঞ্জ শহরে এমন কোন মহল্লা নেই যেখানে সংগবদ্ধ কিশোর গ্যাং নেই। অধিকাংশ মহল্লাতেই কিশোর গ্যাংয়ের সংখা একাধিক। এরা প্রতিপক্ষ না পেলে একই মহল্লার দু’গ্রুপেই বিবাদে লিপ্ত হয়। জুনিয়র-সিনিয়র, একই কিশোরীর সঙ্গে ত্রিভ’জ প্রেম এবং এলাকায় প্রভাব বিস্তারই হচ্ছে এদের বিবাদের অন্যতম প্রধান কারণ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন