বাণিজ্য মন্ত্রীর পদত্যাগের দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২১ মে ২০২২, ০৮:৪৩ পিএম
ভোজ্য তেল ও দ্রব্যমূল্য বৃদ্ধি, বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারা এবং সরকারের ও বাণিজ্য মন্ত্রীর পদত্যাগের দাবিতে নারায়ণগঞ্জ কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে প্রেসক্লাবের সামনে নেতৃবৃন্দরা বলেন, মানুষকে জিম্মি করে, কৃত্রিমসংকট সৃষ্টি করে ভোজ্যতেলের দাম অস্বাভাবিক হারে বাড়ানো হযেেছ।
এই সরকার সিন্ডিকেট ও মজুতদার দের বিরদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং তাদেরই সহযোগিতা করছে। আমরা ভোজ্যতেল নিয়ে কারসাজি সৃষ্টিকারীদের বিরদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও সরবরাহ নিশ্চিত করার জোরদাবি জানিয়ে ছিলাম। সরকার কোন ব্যবস্থা নেয়নি বরং নতুন করে সরকার বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারা শুরু করে দিয়েছে।
আমরা অবিলম্বে সরকারের এসকল অগণতান্ত্রিক কর্মকান্ডে বন্ধ করার জোর দাবি জানাচ্ছি। তেলের দাম কমানো ও দেশের সংকট পরিস্থিতি বিবেচনায় নিয়ে রাষ্ট্রীয় উদ্যোগে দক্ষ ও দুর্নীতিমুক্তভাবে তেলসহ নিত্যপণ্যের পর্যাপ্ত মজুত গড়ে তোলার দাবি জানাচ্ছি। বাণিজ্যমন্ত্রীকে পদচ্যুত করার আহ্বান জানিয়ে দূর্নীতিবাজ অযোগ্য মন্ত্রী,
আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। যদি প্রত্যাহার করা না হয়, হরতাল অবরোধের মত কঠিন কর্মসূচির মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির নারায়ণগঞ্জ শহর কমিটির সভাপতি কমরেড আঃ হাই শরীফ। বক্তব্য রাখেন নারাযণগঞ্জ জেলা সিপিবির কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড শিবনাথ চক্রবর্তী,
কমরেড বিমল কান্তি দাস, কমরেড সুজয় রায়, চৌধুরী বিকু,কমরেড শাহানারা বেগম, কমরেড মৈত্রী ঘোষ, কমরেড শিশির চক্রবর্তী, কমরেড শুভ বণিক ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড ইবনে সানি দেওয়ান প্রমুখ।


