Logo
Logo
×

বিশেষ সংবাদ

আবারও বিক্ষোভ মিছিল করেছে মোল্লা সল্ট শ্রমিকরা

Icon

স্টাফ রির্পোটার

প্রকাশ: ২২ মে ২০২২, ০৮:৫৪ পিএম

আবারও বিক্ষোভ মিছিল করেছে মোল্লা সল্ট শ্রমিকরা
Swapno

দ্বিতীয়বার আবারও মোল্লা সল্ট ইন্ডাস্ট্রিজ এর শ্রমিকরা মজুরি বৃদ্ধি সহ ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। শনিবার ২১ মে সকাল ১০ টায় সদর উপজেলার ফতুল্লা থানাধিন দাপা এলাকায় অবস্থিত মোল্লা সল্ট ইন্ডাস্ট্রিজ এর সামনে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে নেতৃবৃন্দ বলেছেন, মোল্লা সল্ট ইন্ডাস্ট্রিজ মালিককে উদ্দেশ্য করে বলেছেন,

 

দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দ্রুত শ্রমিকদের এই ৬ দফা দাবি দ্রুত মেনে নেয়ার আহবান করেন তারা। অন্যথায় ফতুল্লা শিল্পাঞ্চলের শ্রমিক নেতৃবৃন্দরা সকল সংগঠন মিলে কঠোর আন্দোলন কর্মসুচীর ডাক দেয়া হবে।   এ বিক্ষোভ কর্মসুচিতে অংশগ্রহণ করেছেন জেলা লবণ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী আরিফুল ইসলাম,

 

সাধারন সম্পাদক শাহাদাত  হোসেন সেন্টু, ফতুল্লা থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাওলাদার, শ্রমিক নেতা মোজাম্মেল হক, ফতুল্লা ইউনিয়ন ২ ওয়ার্ডে মেম্বার জাকির প্রধান, মোল্লা সল্টের শ্রমিক নেতা মনজিল, কাসেম সরদার, কাজী মিন্টুসহ বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন