সুন্দর সমাজ গঠনে তারুণ্যের শক্তির বিকল্প নেই : পলাশ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২২ মে ২০২২, ০৯:৩৭ পিএম
জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ বলেছেন, কোন অপশক্তি তারুণ্যের শক্তির সামনে দাড়াতে পারেনি আর কখনো পারবেও না।তরুনরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। আজকে যে সামাজিক অবক্ষয় তা দূর করতে হলে ভাল মানুষের পাশাপাশি তরুনদের সামনে এসে নেতৃত্ব দিতে হবে।
সুন্দর সমাজ গঠনে তারুণ্য শক্তির বিকল্প নেই। তারুণ্য শক্তির মধ্যে একটি সম্মোহনী শক্তি রয়েছে সে শক্তি যদি যথাযথ ভাবে প্রয়োগ করা যায় তাহলে সমাজ থেকে সকল প্রকার অনাচার ও অনৈতিক কর্মকান্ড দূর করে সুন্দর সমাজ ও সুন্দর জীবন গঠন করা সম্ভব। আর সেই দ্বায়িত্বটা আমাদের তথা মুরুব্বি সমাজকেই নিতে হবে।সমাজে মুরুব্বিদের যেমন একটা সম্মানের যায়গা রয়েছে ঠিক তেমনিভাবে যুবসমাজের ক্ষেত্রেও সে সম্মানের যায়গাটা
আমাদেরই তৈরী করে দিতে হবে। কেননা অনাদর অবহেলায় একটি শিশু যখন বেড়ে ওঠে তখন সে বিপথগামী হয়।পক্ষান্তরে একটি শিশু যখন আদর,স্নেহ, মমতা ও ভালবাসায় বেড়ে ওঠে তখন তার মধ্যে জীবনবোধ,মনুষ্যত্ববোধ তৈরী হয় যার ফলে সে সমাজের ভাল কাজে অংশ গ্রহণ করে।আমার বিশ্বাস সেসব গুনাবলী তোমাদের মাঝে বিদ্যমান।তোমাদের মধ্য থেকেই আগামী দিনের নেতৃত্ব বেরিয়ে আসবে এবং তোমাদেরকেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে
এখন থেকেই দৃপ্ত শপথ নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। শনিবার ২১ মে বিকেলে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন আলীগঞ্জ পলাশ নগর যুব সংঘের সদস্যদের উদ্দেশ্যে আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ এসব কথা বলেন।
জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের পূর্বে আলীগঞ্জ পলাশ নগর যুব সংঘের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোঃ অপু সারোয়ার, সহসভাপতি মোঃ হাবিব খন্দকার সহ অন্যান্য সদস্যরা তাদের প্রিয় নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।


