আব্দুস সালাম আজাদকে মনোনীত করায় সেন্টুর শুভেচ্ছা ও অভিনন্দন
স্টাফ রির্পোটার
প্রকাশ: ২৩ মে ২০২২, ০৯:২০ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এড.আব্দুস সালাম আজাদ’কে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র পক্ষ থেকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এক বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু বলেন,
এড.আব্দুস সালাম আজাদ’কে ঢাকা বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর’কে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
তিনি আরও জানান, এড. আব্দুস সালাম আজাদ বিএনপির একজন ত্যাগী নেতা। তিনি একজন কারানির্যাতিত নেতা ও সফল সংগঠক। আমি তার দীর্ঘায়ু কামনা করি। তার নেতৃত্বে যাতে আগামীতে বিএনপি এগিয়ে যায় সেই কামনা করি এবং তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।


