বিজেএ’র উদ্যোগে মরহুম জাহিদুল ইসলামসহ সাবেক নেতৃবৃন্দের স্মরণসভা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৬ মে ২০২২, ০৭:৫২ পিএম
বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ)-এর কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য এবং জুয়েল জুট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মরহুম মো. জাহিদুল ইসলামসহ সাবেক চেয়ারম্যানবৃন্দ, সিনিয়র ভাইস চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানবৃন্দ, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সদস্যবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মৃত্যুবরণ করেছেন তাদের উদ্দেশ্যে গতকাল বাদ আছর বিজেএ ভবন, নারায়ণগঞ্জ,
আফজাল হোসেন মিলনায়তনে এক স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জুট এসোসিয়েশন(বিজেএ)’র কার্যনির্বাহী কমিটির সাবেক সম্মানিত সদস্য বিশিষ্ট কাঁচাপাট রপ্তানীকারক প্রতিষ্টানমেসার্স জুয়েল জুট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মরহুম আলহাজ্জ মোঃ জাহিদুল ইসলাম এর মৃত্যুতে ২৫ মে ২০২২ বুধবার বাদ আছর বিজেএ নারায়নগঞ্জ অফিসে এক স্মরণ সভা ও দোয়ার আয়োজন করা হয়।
উক্ত স্মরণ ও দোয়ার অনুষ্ঠানে মরহুম আলহাজ্জ জাহিদুল ইসলামসহ বিজেএ’র যে সকল সাবেক চেয়ারম্যানবৃন্দ, সিনিয়র ভাইস চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানবৃন্দ কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্যবৃন্দ, সদস্যবৃন্দ এবং বিজেএ’র কর্মকর্তা ও কর্মচারী মৃত্যুবরন করেছেন তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করে কোরআন খতম ও দোয়া করার মাধ্যমে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরন সভায় উপস্থিত ছিলেন বিজেএ’র সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব আরজু রহমান ভূইয়া, কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য যথাক্রমে জনাব মোঃ নূরুল হোসেন, জনাব মোঃ লিয়াকত হোসেন, জনাব শহিদ হোসেন দুলাল ও জনাব তোফাজ্জল হোসেনসহ বিজেএ’র সম্মানিত সদস্য এবং সচিবালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
স্মরণ সভায় জনাব আরজু রহমান ভূইয়া বলেন, আলহাজ¦ মোঃ জাহিদুল ইসলাম ছিলেনপাট জগতে অত্যন্ত পরিচিত মুখ।দীর্ঘ্যদিন পাট ব্যবসায় জড়িত থেকে বিভিন্ন সময়ে পাটের সার্বিক উন্নয়নে বিজেএ’র কার্যনির্বাহী কমিটির একজন যোগ্য সদস্য হিসেবে অগ্রনী ভূমিকা পালন করেন। তার মৃত্যুতে আমরা একজন দক্ষ পাট ব্যবসায়ীকে হারিয়েছে।
যা পূরন হবার নয়। কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব নূরুল হোসেন বলেন, মরহুম মো. জাহিদুল ইসলাম ছিলেন আমাদের পাট ব্যবসায়ীদের অকৃত্রিম বন্ধু। এ ধরণেরদক্ষ পাট ব্যবসায়ীদের বিদায় সত্যিকার অর্থে অত্যন্ত বেদনাদায়ক। কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব মোঃ লিয়াকত হোসেন তার শোক বার্তায় বলেন, আলহাজ¦ মোঃ জাহিদুল ইসলামের মৃত্যুতে পাট পরিবার একজন দক্ষ,
নিষ্ঠাবান পাট ব্যবসায়ীকে হারিয়েছে। পাট ব্যবসায়ে ঘনিষ্ঠ বন্ধু হিসাবে আলহাজ¦ মোঃ জাহিদুল ইসলামের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব মোঃ তোফাজ্জল হোসেন এবং জনাব মোঃ শহিদ হোসেন দুলাল বলেন, আলহাজ¦ মোঃ জাহিদুল ইসলাম এর মৃত্যুতে আমরা পাট পরিবার একজন যোগ্য পাট পরিবারের অভিভাবককে হারিয়েছি।
কার্যনির্বাহী কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান জনাব তারেক আফজাল বলেন বিশিষ্ট কাঁচাপাট ব্যবসায়ী জনাব জাহিদুল ইসলাম সাহেবের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি বলেন ইতোমধ্যে আমরা অনেক খ্যাতিমান পাট ব্যবসায়ীকে হারিয়েছি।
যা কোন দিন পূরন করা যাবে না। তিনি মরহুম আলহাজ¦ মোঃ জাহিদুল ইসলাম সহ সকল মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন। স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে আলহাজ¦ মোঃ জাহিদুল ইসলাম সহ সকল মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।


