Logo
Logo
×

বিশেষ সংবাদ

কোস্টগার্ডের হারবার পেট্রোল বোট নির্মাণকাজের উদ্বোধন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ মে ২০২২, ০৯:১৯ পিএম

কোস্টগার্ডের হারবার পেট্রোল বোট নির্মাণকাজের উদ্বোধন
Swapno

বাংলাদেশ কোস্টগার্ডের জন্য ২৫ টনের দু’টি হারবার পেট্রোল বোট (টহল নৌকা) নির্মাণ করছে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড। বুধবার (২৫ মে) বেলা সাড়ে ১১টায় নির্মাণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোস্টগার্ডের উপমহাপরিচালক কমডোর এম এনামুল হক।

 

তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের কাছে এক আস্থার নাম বাংলাদেশ কোস্টগার্ড। দেশের উপকূলীয় অঞ্চলের পাশাপাশি বিভিন্ন এলাকায় কোস্টগার্ড কাজ করছে। কাজের পরিধি বাড়াতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের মাধ্যমে কোস্টগার্ডের প্রয়োজনীয় বোট নির্মাণের চুক্তি হয়েছে।

 

এর আগে আরও কিছু বোট এই ডকইয়ার্ড থেকে নির্মাণ করা হয়েছে।  নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় অবস্থিত ডকইয়ার্ডে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মাকসুসসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

নির্মাণাধীন ১৮ মিটার দৈর্ঘ্য, ৫ দশমিক ৫১ মিটার প্রস্থ ও ১ দশমিক ২০ মিটার গভীরতার এই হারবার পেট্রোল বোটের (এইচপিবি) গতিবেগ হবে ২৫ নটিক্যাল মাইল। বোটে অফিসার, ক্রু ও জুনিয়র কমান্ডিং অফিসারের কেবিলসহ অন্যান্য আধুনিক ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে ডকইয়ার্ড কর্তৃপক্ষ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন