Logo
Logo
×

বিশেষ সংবাদ

এডি. ডিআইজি হলেন না.গঞ্জের এসপি জায়েদুল আলম

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ জুন ২০২২, ০৭:১৬ পিএম

এডি. ডিআইজি হলেন না.গঞ্জের এসপি জায়েদুল আলম
Swapno

 

অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার)। বৃহস্পতিবার (২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ বিষয়ে তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন তিনটিতে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস। এছাড়া, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলমসহ পদোন্নতি পেয়েছেন পুলিশ সুপার পদমর্যাদার ৭৩ জন কর্মকর্তা।

 


 
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, গাজীপুর হাইওয়ে পুলিশের পুলিশ সুপার আলী আহমদ খান, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, রাজশাহী নৌ-পুলিশের দীন মোহাম্মদ, পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ শাহ জালাল, সিআইডির বিশেষ পুলিশ সুপার বেগম নাছিমা আক্তার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার শ্যামল কুমার মুখার্জী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান, সিআইডির বিজয় বসাক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, সিআইডির পুলিশ সুপার মো. এনামুল কবির, নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়, চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার এম এ মাসুদ ও সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম।

 

 


 
এছাড় ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আ. স. ম মাহাতাব উদ্দিন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জয়দেব চৌধুরী, পুলিশ সদরদপ্তরের এআইজি মহিউল ইসলাম, ময়মনসিংহের পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, ঢাকা ১৩ আর্মড পুলিশের অধিনায়ক মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, রাজশাহীর উপ কমিশনার এ এফ এম আনজুমান কালাম, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, এসপির পুলিশ সুপার মো. ফারুক হোসেন, সিআইডির মো. দেলোয়ার হোসেন, ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সিআইডির মো. মিজানুর রহমান, চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক, সিআইডির পুলিশ সুপার সামসুন নাহার, খুলনা রেঞ্জ অফিসের কমান্ড্যান্ট মোছা. তাসলিমা খাতুন, কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, পুলিশ সদরদপ্তরের এআইজি পংকজ চন্দ্র রায়, দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, ঢাকা রেঞ্জের অফিসের নাবিলা জাফরিন রীনা, রাঙ্গামাটির পুলিশ সুপার মীর মোদাছের হোসেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মো. মোকতার হোসেন ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মুহাম্মদ সাইফু ইসলামকে পদোন্নতি দেওয়া হয়েছে। পৃথক আরেক প্রজ্ঞাপনে শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-৭ এর পুলিশ সুপার আবু আহাম্মদ আল মামুন, বরিশালের পুলিশ সুপার মো. মারুফ হোসেন, পুলিশ সদরদপ্তরের এআইজি খন্দকার নুরুন্নবী, ময়মনসিংহ রেঞ্জ অফিসের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশিদ, রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্স কমান্ড্যান্ট মু. মাসুদ রানা, নওগাঁর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া, পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ নাসিরুল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার এস এম মেহেদী হাসান, কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ, সিআইডির পুলিশ সুপার মাসুদ আহাম্মদ, হবিগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, খুলনা শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার এম এ জলিল, সিলেট রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার নূরুল ইসলাম, পুলিশ সদরদপ্তরের এআইজি শাহজাদা মো. আসাদুজ্জামান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবি আই) পুলিশ সুপার মো. আতিকুর রহমান মিয়া ও এসবির পুলিশ সুপার মো. সায়ফুজ্জামান ফারুকীকে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার উত্তম কুমার পাল, নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা, ডিএমপির উপ-কমিশনার সঞ্জিত কুমার রায়, পুলিশ সদরদপ্তরের এআইজি মোছা. শেহেলা পারভীন, পুলিশ সদরদপ্তরের এআইজি বেগম নাসিয়ান ওয়াজেদ, ঢাকা আর্মড পুলিশের পুলিশ সুপার বেগম শামীমা আক্তার, ফরিদপুর পিবি আইয়ের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, সিআইডির পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, সিআইডির পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. ফারুক উল হক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার তানভীর মমতাজ, কক্সবাজারের পুলিশ সুপার হাসানুজ্জামান ও ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়। পৃথক আরেক প্রজ্ঞাপনে সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন এবং নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমানকে পদোন্নতি দেওয়া হয়। এর আগে গত মঙ্গলবার (৩১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে দুটি প্রজ্ঞাপনে অ্যাডিশনাল ডিআইজি হিসেবে পদোন্নতি পান পুলিশ সুপার পদমর্যাদার ৪৩ জন কর্মকর্তা।এমই/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন