Logo
Logo
×

বিশেষ সংবাদ

নিতাইগঞ্জে ট্রাক স্ট্যান্ড রাখা যাবেনা : খন্দকার শাহ আলম

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ জুন ২০২২, ০৬:৩৪ পিএম

নিতাইগঞ্জে ট্রাক স্ট্যান্ড রাখা যাবেনা : খন্দকার শাহ আলম
Swapno

 

 

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম যুগের চিন্তা আয়োজিত ‘যানজটমুক্ত নারায়ণগঞ্জ শহর’ বিষয়ে গোলটেবিল বৈঠকে নিজের বক্তব্যে বলেন, যানজট মুক্ত শহর নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে এই  জেলার সর্বোচ্চ ফোরাম জেলা কমিটির আইনশৃঙ্খলা একাধিকবার এই যানজট নিয়ে আলোচনা হয়েছে। এটা কেন, কী করে নিরসন করা যায় এ নিয়েও অনেক অনেক আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে। সর্বোচ্চ ফোরামের সিদ্ধান্ত  শহরে কোন ইজিবাইক ঢুকতে পারবেনা।

 

 

মন্ডলপাড়া ব্রিজ ক্রস করে  ইজিবাইক আসতে পারবেনা এবং ডিআইটি এলাকায় আসতে পারবে না ,মর্গ্যান স্কুল ক্রস করেও ইজিবাইক আসতে পারবে না। ডায়মন্ড হল চত্ত্বর দিয়ে ইজিবাইক প্রবেশ করতে পারবে না, খানপুর হাসপাতালের সামনে দিয়ে ইজিবাইক শহরে প্রবেশ করতে পারবে না, গর্ভমেন্ট হাই স্কুল ক্রস করে ইজিবাইক প্রবেশ করতে পারবে না। সিদ্ধান্ত বাস্তবায়ন কিছুটা হচ্ছে আবার কিছুটা হচ্ছে না ।

 

গত তিন চারদিন আগে এবিষয়ে  নারায়ণগঞ্জের যে এডিএম আমার সামনেই মেয়র মহোদয়ের কাছে কিছু লোক চেয়েছিল এবং সে বলেও দিয়েছেন আমি লোক দেব । পয়েন্টে পয়েন্টে লোক দরকার যাতে ইজিবাইক শহরে না ঢুকতে পারে।তারপরও ইজিবাইক ঢুকছে এর রহস্য কোথায়। যানজট কেন  হ্েচ্ছ এর জন্য পুলিশ একা দায়ী নয় ,আরও খারাপ ভুমিকা পালন করছে বিআরটিএ ,আজকে এই যানযট মুক্ত আলোচনা সভায় বিআরটিএ কর্মকর্তাদের উপস্থিত থাকার দরকার ছিল,যাকে প্রশ্ন করতে পারতাম আমাকে বলা হয়েছিল পুলিশ ও জেলা প্রশাসনের লোক থাকবে বিআরটিএর লোক থাকলে আমি তাকে জিজ্ঞেস করতাম আমার জানামতে এই নারায়ণগঞ্জ থেকে ঢাকা রুটে ৯০- ৯৫% বাসের রোড পারমিট নেই ,কার এটা দেখার দায়িত্ব বিআরটিএর ।

 

আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ৯০-৯৫% বাসের পারমিট নাই পারমিট ছাড়া শত শত বাস চলাচল করে । যাদের রোড পারমিট আছে তারা স্লিপ দিয়ে চলাচল করছে,আপনার হয়তো ১০ টা আছে সেই স্লিপ দিয়ে চালাচ্ছেন ৫০ টা যার ৩০ টা আছে সে চালাচ্ছে ১৫০ টা । ঢাকা নারায়নগঞ্জ রুটে বাস চালিয়ে অর্থ উপার্জন করে যাচ্ছে। তারা নারায়ণগঞ্জকে দূষিত করছে এই দূষিত ধোয়া নারায়ণগঞ্জবাসী গ্রহণ করছে এতে করে স্বাস্থ্য ঝুঁকিতে পরছে,এর জন্য দায়ী শুধু পুলিশ না এর জবাব বিআরটিএর দিতে হবে। বিআরটিএর উচিৎ ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান চালানো। মাঝে মাঝে অভিযান হয় মোবাইল কোর্টও বসে কিন্তু কাকতালীয় যে জায়গারটা সেই জায়গায়ই রয়ে যায়।

 

তিনি বলেন, এই উদাসীনতা মাসোয়ারা আমাদেরকে খুরে খুরে খাচ্ছে। বিনয়ের সাথে বলবো এই নারায়ণগঞ্জকে যানযট মুক্ত করতে হলে প্রথমেই ইজিবাইক প্রবেশ করানো যাবেনা আইনশৃঙ্খলা বাহীনির সিদ্ধান্ত ছিল দিনের বেলাতে ট্রাক প্রবেশ করতে দেওয়া হবেনা সেটাকে বাস্তবে রুপ দিতে হবে,সংশ্লিষ্ট যারা আছেন এ বিষয়ে তাদের ব্যবস্থা নিতে হবে, নিতাইগঞ্জে ট্রাক স্ট্যান্ড রাখা যাবেনা, জনতার দাবি নারায়নগঞ্জবাসীর দাবি এই ট্রাক স্ট্যান্ড কোথায় স্থানান্তর করা যায় এটা যাদের দায়িত্ব জনপ্রতিনিধি স্থানীয় নেতারা যারা আছেন ,প্রশাসনিকভাবে উচ্চপদস্থে যারা আছেন দায়িত্বশীল এবিষয়ে যারা সংশ্লিষ্ট আছেন তারা দেখবে। তাদের বিবেচ্য বিষয় তারা এটা কোথায় শিফট করবে,করতে হবে এটাই বাধ্যতামূলক ।

 

পুলিশ সুপার বলছেন ডাক বাংলো যদি ভাঙ্গা হয় পুলিশ ফাঁড়ির দেয়াল আমি দারিয়ে থেকে ভাঙ্গবো ।আনোয়ার ভাইকে একাধিকবার বলা হয়েছে এ নিয়ে আলোচনাও হয়েছে ভেঙ্গে দিবে ভেঙ্গে দিবে কিন্ত ভেঙ্গে দেয়নি । জনগনের অসুবিধা পূরণ করতে পারেনা কেমন জনপ্রতিনিধি । ১০০ ফিট রাস্তা হলে এই ডাকবাংলো দেয়াল ভাঙ্গা পরবে কিন্তু আপনারা লিংক রোডটি সুন্দর ভাবে তৈরী করতে পারবেন।

 

তাই আমি আনোয়ার ভাই ও পরিষদের কর্মকর্তাদের বিনয়ের সাথে অনুরোধ করবো অতি দ্রুত এই ডাকবাংলো ভেঙ্গে ফেলা হোক এবং তারসাথে পুলিশের ট্রাফিকের লোকসংখ্যা কম রয়েছে এই জনবহুল শহরের জন্য শুধু জনবহুল এলাকাই নয় আন্তজেলা, মহাসড়ক যা নারায়ণগঞ্জের জেলা হতে প্রবাহিত হয়েছে। তাই এই অল্প সংখ্যক  ট্রাফিক দিয়ে এই নারায়ণগঞ্জ কন্ট্রোল করা সম্ভব নয়।তাই আমি পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা,স্বরাষ্ট্র মন্ত্রী ও সর্বশেষ জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপার কাছে অনুরোধ করবো বিনয়ের সাথে বলবো আপনি নারায়ণগঞ্জবাসীকে ভালবাসেন নারায়নগঞ্জকে ভালবাসেন,আপনি মাননীয় মেয়র আইভী আপাকে ভালবাসেন,মাননীয় সাংসদ শামীম ওসমানকে ভালবাসেন আপনি নারায়ণগঞ্জে ট্যাফিক পুলিশের সংখ্যা বেশি করে দিন নারায়ণগঞ্জবাসীর সুবিধার্থে।

 

এই নারায়ণগঞ্জ বাংলাদেশের মধ্যে ধনীর তালিকায় শীর্ষে এই জেলা তবে আমার মনে হয় এই নারায়ণগঞ্জ বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত জেলা। আমরা উন্নয়নের মাত্রায় অনেকটাই পিছিয়ে আছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহবান করছি ধনী জেলা নারায়ণগঞ্জ,মানুষের সেবামূলমক  যত প্রতিষ্ঠান আছে আপনি দয়া করে দ্রুত উন্নয়ন করে দিন। আমি অনুরোধ করবো দৃশ্যমান কিছু করে দিন, পুলিশের জনবল বাড়িয়ে দেন। যানজট মুক্ত শহর করতে হলে নারায়ণগঞ্জ শহরেও কোন হকার থাকতে পারবে না, মীর জুমলা রোড ক্লিয়ার করতে হবে, যাতে করে দুই পাশ দিয়ে গাড়ি চলাচল করতে পারে। নিউ মেট্রো সিনেমা হল থেকে  ফল পট্টি পর্যন্ত কোন হকার থাকবেনা বলা হয়েছিল কিন্ত আমি  দেখতে পেয়েছি হকার আছে মিটিং এর সিদ্ধান্ত একটা দেখেছি হয়েছে আরেকটা তাহলে কেমনে হবে প্রশাসনের প্রতি মানুষ কিভাবে আস্থা রাখবে।

 

আমি আবারো প্রশাসনের প্রতি আহবান করবো বিআরটিএর কর্মকর্তাদের কাছে অনুরোধ করবো আল্লাহরস্থে ছেরে দিবেন না এই যে শত শত বাস রোড পারমিট বিহীন চলছে কেন কি কারণে? কিছুদিন আগে মেয়র মহোদয়ের বাড়িতে এ্যাডিশনাল এসপি মোস্তাফিজ সাবকে ছক একে দেখালাাম চাষাঢ়া সান্তনা মার্কেটের মৌমিতা ছালছাবিল, অনাবিল একটার পিছনে একটা লাইন ধরে দাড়িয়ে থেকে কৃত্রিম জ্যামের সৃষ্টি করে কেন কারণটা কি কেন হচ্ছে এতো টাকা দেয় মৌমিতা এত টাকা দেয় অনাবিল যার জন্য নারায়নগঞ্জবাসীকে এতো কষ্ট দিয়ে এগুলা করবেন প্লিজ টাকার দরকার আছে কিন্ত আল্লাহর বান্দাকে কষ্ট দিয়ে সেই টাকা হালাল না সেটার জন্য কবরে মারাত্নকভাবে শাস্তি ভোগ করতে হবে।

 

 

তাই আমি আবারো বিনয়ের সাথে বলবো এই শান্তনা মার্কেটের সামনে যে ডিভাইডারটা আছে সেটাকে সামনের দিকে আছে মাঝপথে কোন কোন ঢাকাগামী গাড়ি দাঁড়াতে পারবেনা, ২নং গেট ডায়মন্ড হলের সামনে কোন গাড়ি দাঁড়াতে পারবে না ,চাষাঢ়া চত্তরে কোন গাড়ি দাঁড়াতে পারবে না এটা দেখার দায়িত্ব ট্রাফিক না দেখলে আমরা এ বিষয়ে আমরা সর্বোচ্চ ফোরামে আবার কথা বলবো।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন